AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: ভোটের আগে কয়লা পাচার মামলার তদন্তে বাড়ছে গতি, ফের ওসির বাড়িতে তল্লাশি ED-র

| Edited By: | Updated on: Mar 12, 2026 | 7:56 AM
Share

Breaking News in Bengali Live Updates: বুধবার ফের তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করেছে ইডি। তাঁর বাড়িতে একটি নোটিসও দিয়েছে ইডি। নোটিশে লেখা রয়েছে ১৩ তারিখ দুপুর সাড়ে ১২টাই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা।

West Bengal News Today Live: ভোটের আগে কয়লা পাচার মামলার তদন্তে বাড়ছে গতি, ফের ওসির বাড়িতে তল্লাশি ED-র
ফের হানা ইডির Image Credit: TV 9 Bangla

কলকাতা: কয়লা পাচার মামলায় কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ ফের জোরদার তদন্তে ইডি। ফের বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডির হানা। ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দিয়েছিল ইডির আধিকারিকরা। ১২ ঘণ্টা ধরে চলেছিল তল্লাশি। এরপর সিজিও কমপ্লেক্সের মনোরঞ্জন ও তার স্ত্রী রুপা মন্ডলকে ডেকে পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর। জানা গিয়েছে হাজিরা না দিয়ে আইনজীবী পাঠিয়েছিলেন তিনি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 11 Mar 2026 03:07 PM (IST)

    ১ বা ২ দিনের গ্যাস মজুত আছে!

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে গ্যাসের জোগান নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বাংলায়। হোটেল মালিকরা ইতিমধ্যেই সিঁদূরে মেঘ দেখছেন। এবার আতঙ্ক ছড়াচ্ছে ক্যাটারারদের মধ্যে। প্রায় পাওয়াই যাচ্ছে না ১৯ কেজি ও ৪৭.৫ কেজির কমার্সিয়াল গ‍্যাস সিলিন্ডার। বিভিন্ন অনুষ্ঠানে খাবারের জোগান দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

    বিস্তারিত পড়ুন: Catering services: ১ বা ২ দিনের গ্যাস মজুত আছে! কাটছাঁট হচ্ছে খাবারের মেনু, দুশ্চিন্তায় কলকাতার ক্যাটারাররা

  • 11 Mar 2026 11:32 AM (IST)

    CV Ananda Bose: রাজ্যবাসীকে খোলা চিঠি আনন্দ বোসের

    Cv Ananda Bose

    সিভি আনন্দ বোস

    • বাংলাকে তিনি ভালোবাসেন। ২০২২ সালের নভেম্বরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েই একথা বলেছিলেন। তাঁর বোস পদবীর পিছনেও রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রভাব।
    • বাংলায় বই লেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন। ৩ বছর ৪ মাস পর আচমকা রাজ্যপাল পদে ইস্তফা দিয়ে বাংলা ছাড়ার সময়ও রাজ্যের প্রতি তাঁর টানের কথা স্পষ্ট করে দিচ্ছেন। এবার পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন সিভি আনন্দ বোস।
    • চিঠিতে কী লিখলেন আবেগঘন বোস?

    বিস্তারিত: ‘আমার জনগণকে রক্ষা করুন মা দুর্গা’, রাজ্যবাসীকে খোলা চিঠি আবেগঘন বোসের

  • 11 Mar 2026 11:27 AM (IST)

    Humayun Kabir: হুমায়ুন কবীরের স্ত্রীকে নোটিস শক্তিপুর থানার

    • আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের স্ত্রীকে নোটিস শক্তিপুর থানার পুলিশের। আজ (বুধবার) দুপুর বারোটার মধ্যে হাজিরার নির্দেশ।
    • সূত্রের খবর, জলা জমি ভরাট করে বাড়ি নির্মাণ করেছিলেন হুমায়ুন কবীরের স্ত্রী। যে বাড়িটিতে হুমায়ুন কবীর বাস করেন, সেই জমি তাঁর স্ত্রীর নামে রেজিস্টার। সেই ঘটনায় ভূমি দফতরের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছিল। সেখানে হাজিরা না দেওয়ায় ভূমি দফতর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলে খবর। সেই ঘটনায় শক্তিপুর থানার পুলিশ হুমায়ুন কবীরের স্ত্রী মীরা সুলতানাকে ডেকেছে।
  • 11 Mar 2026 11:11 AM (IST)

    Governor of Bengal: আজই রাজ্যে আসছেন রাজ্যপাল

    • আজ রাজ‍্যে আসছেন নতুন রাজ‍্যপাল শ্রী আর এন রবি। সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। আগামীকাল তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান।
    • প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর কার্যকাল শেষ হওয়ার আগেই গত ৫ মার্চ আচমকা দিল্লিতে গিয়ে তিনি ইস্তফা দেন।
    • ১৯৭৬ সালের কেরল ক‍্যাডারের আইপিএস আরএন রবি। এককালে কেন্দ্রীয় আইবি, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি র পরামর্শদাতা থেকে শুরু করে মেঘালয়, তামিলনাড়ুর মতো রাজ্যের রাজ্যপাল ছিলেন এই আরএন রবি।Large Image Ravi
  • 11 Mar 2026 11:10 AM (IST)

    Calcutta High Court: রক্তহীন ভোটের দাবিতে জনস্বার্থ মামলা

    • রক্তহীন ভোটের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে।
    • ভোটের আবহে প্রাণহানি, অগ্নিসংযোগ, ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ করা হয়েছে মহিলাদের ওপর নির্যাতনের কথাও।
    • অতি স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে।
    • যাতে সব বুথে সিসিটিভি ও ভিডিয়োগ্রাফি বাধ্যতামূলক করা হয়, তার দাবি জানিয়েছেন মামলাকারী।
    • মামলাকারীর আবেদন, ছাব্বিশের নির্বাচনে যাতে একুশের নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি না হয়, যাতে প্রাক ও পরবর্তী হিংসার অভিযোগ রাজ্যের  কোনও জায়গা থেকে না উঠে, সে বিষয়টি নিশ্চিত করতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
  • 11 Mar 2026 11:05 AM (IST)

    সকাল থেকেই তল্লাশিতে ইডি

    বুধবার ফের তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করেছে ইডি। তাঁর বাড়িতে একটি নোটিসও দিয়েছে ইডি। নোটিসে লেখা রয়েছে ১৩ তারিখ দুপুর সাড়ে ১২টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা।Ed (5)

Published On - Mar 11,2026 11:02 AM

Follow Us