West Bengal Weather Update: ৪ মে তাণ্ডব চালাবে কালবৈশাখী! আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু হচ্ছে কোন কোন জেলায়?
Kalbaisakhi storm West Bengal May 4: বাংলায় আরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। ভোট গণনার দিন, ৪ মে দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। জারি হয়েছে কালবৈশাখীর সতর্কতা।

কলকাতা: ‘বিরল’ মে মাস দেখতে চলেছে বাংলা। মে মাসে তাপপ্রবাহের (Heatwave) বদলে দেখা যাবে শুধু বৃষ্টির (Rainfall) দাপট। প্রতি সপ্তাহেই বৃষ্টি (Rain Update) হবে বলে জানিয়েছে মৌসম ভবন (IMD)। ভোটের ফলাফল যেদিন প্রকাশ হবে, সেদিন আবার কালবৈশাখী (Kalbaishakhi)-র সতর্কতা জারি করা হয়েছে। কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Update)?
বাংলায় আরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। ভোট গণনার দিন, ৪ মে দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে। জারি হয়েছে কালবৈশাখীর সতর্কতা। গণনার দিন ঝড়-বৃষ্টির আশঙ্কা কলকাতাতেও।
অন্যদিকে, আজ ও আগামিকালও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে হুগলি ও নদিয়ায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গণনার দিন অর্থাৎ সোমবারও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় আজ আকাশ আংশিক মেঘলা রয়েছে। বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির ঘরে।
