AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Police: বাংলার পুলিশের ‘দাবাংগিরি’, মাথা ন্যাড়া করে অন্তর্বাস পরিয়ে রাস্তায় হাঁটাল দুষ্কৃতীকে

Howrah Police publicly paraded alleged criminal: বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন। পুলিশের উপর কোনওরকম হামলা তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়ে দেন। কয়েকদিন আগে পার্ক সার্কাসে দাঁড়িয়ে বলেছিলেন, "পুলিশকে পাথর ছোড়া হবে, আর পুলিশমন্ত্রী এসি ঘরে বসে থাকবে, তা হবে না।"

Howrah Police: বাংলার পুলিশের 'দাবাংগিরি', মাথা ন্যাড়া করে অন্তর্বাস পরিয়ে রাস্তায় হাঁটাল দুষ্কৃতীকে
পুলিশ হাঁটিয়ে নিয়ে যাচ্ছে ধৃত আকাশ সিংকেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 24, 2026 | 11:54 PM
Share

হাওড়া: মাথা ন্যাড়া। পরনে গেঞ্জি ও আন্ডারওয়্যার। মাথা কিছুটা নিচু করে হেঁটে চলেছেন একজন। তাঁর আশপাশে বেশ কয়েকজন পুলিশকর্মী। উত্তর হাওড়ার রাস্তায় রবিবার এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন অনেকে। কেউ কেউ চিনতে পারেন ওই ব্যক্তিকে। ফিসফাস শুরু হয়। তারপরই জানা যায়, আসল ঘটনা। যে ব্যক্তি গেঞ্জি আর আন্ডারওয়্যার পরে হেঁটে চলেছেন, তিনি উত্তর হাওড়ার একজন কুখ্যাত দৃষ্কৃতী। নাম আকাশ সিং। কিন্তু, তাঁকে পুলিশ এভাবে রাস্তায় হাঁটিয়ে নিয়ে চলেছে কেন?

কে এই আকাশ সিং? রাস্তায় তাঁকে হাঁটাল কেন পুলিশ?

উত্তর হাওড়ায় একজন ‘ডন’ হিসেবে পরিচিত আকাশ সিং। ২০২১ সালে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, ২০টিরও বেশি বোমা বাজি করা ও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ তাঁকে চলতি মাসের শুরুর দিকে গ্রেফতার করে। সমাজে সমস্ত অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এদিন তাঁকে এভাবে মাথা ন্যাড়া করে গেঞ্জি ও আন্ডারওয়্যার পরিয়ে রাজপথে ঘোরানো হল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২০২১ ও তারপর বেশ কয়েকবার এলাকার একাধিক জায়গায় আকাশ হামলা চালিয়েছিলেন। সেই সব জায়গায় ঘটনার পুনর্নির্মাণ করার জন্যই এদিন তাঁকে রাজপথে নিয়ে যাওয়া হয়।

বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন। পুলিশের উপর কোনওরকম হামলা তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়ে দেন। কয়েকদিন আগে পার্ক সার্কাসে দাঁড়িয়ে বলেছিলেন, “পুলিশকে পাথর ছোড়া হবে, আর পুলিশমন্ত্রী এসি ঘরে বসে থাকবে, তা হবে না।” দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য পুলিশকে বার্তা দেন তিনি। তারপরই এই দৃশ্য দেখা গেল। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যও পুলিশের এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

Follow Us