AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Catering services: ১ বা ২ দিনের গ্যাস মজুত আছে! কাটছাঁট হচ্ছে খাবারের মেনু, দুশ্চিন্তায় কলকাতার ক্যাটারাররা

Kolkata: সুস্মিতা চক্রবর্তী কর্ণধার বলেন, "আমাদের কাজই হল ১৮০০ লোকের খাবার তৈরি করা। সবই গ্যাস সিলিন্ডারের উপর নির্ভরশীল। এখন বুঝতে পারছি না কীভাবে কাজ করব। অসুবিধা তো খুবই হচ্ছে। তবে সেটাকেই অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।"

Catering services: ১ বা ২ দিনের গ্যাস মজুত আছে! কাটছাঁট হচ্ছে খাবারের মেনু, দুশ্চিন্তায় কলকাতার ক্যাটারাররা
ক্যাটারারদের কী হবে?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 11, 2026 | 3:00 PM
Share

কলকাতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে গ্যাসের জোগান নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে বাংলায়। হোটেল মালিকরা ইতিমধ্যেই সিঁদূরে মেঘ দেখছেন। এবার আতঙ্ক ছড়াচ্ছে ক্যাটারারদের মধ্যে। প্রায় পাওয়াই যাচ্ছে না ১৯ কেজি ও ৪৭.৫ কেজির কমার্সিয়াল গ‍্যাস সিলিন্ডার। বিভিন্ন অনুষ্ঠানে খাবারের জোগান দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

যেহেতু চৈত্রমাস পড়ে গিয়েছে তাই বিয়ের অনুষ্ঠান এখন নেই। তবে বাদ বাকি যে সব আচার অনুষ্ঠান রয়েছে সেগুলির কী হবে? তাই নিয়েই সকলের মুখে চিন্তার ভাঁজ। এত লোকের খাবারের জোগান গ্যাস ছাড়া হবে কী করে? প্রশ্ন আছে হাজারো তবে উত্তর নেই কোনও। কলকাতার ক‍্যাটারারদের কাছে সর্বোচ্চ ১ বা ২ দিনের গ্যাস মজুত রয়েছে। ক‍্যাটারাররা আপাতত মেনুতে কাটছাঁট করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। তবে, কমার্শিয়াল গ‍্যাসের কালোবাজারি পাল্লা দিয়ে বাড়ছে বলে অভিযোগ।৭ দিন এই পরিস্থিতি থাকলে পরিষেবা দেওয়া দুরূহ হবে বলে মত ক্যাটারারদের । এমনকি এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের সাময়িক কাজও চলে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে।

সুস্মিতা চক্রবর্তী কর্ণধার বলেন, “আমাদের কাজই হল ১৮০০ লোকের খাবার তৈরি করা। সবই গ্যাস সিলিন্ডারের উপর নির্ভরশীল। এখন বুঝতে পারছি না কীভাবে কাজ করব। অসুবিধা তো খুবই হচ্ছে। তবে সেটাকেই অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।” খাদ‍্য গবেষক ইন্দ্রজিত লাহিড়ী বলেন, “কী খাবে মানুষজন তার উত্তর আমার কাছে নেই। কিন্তু কিছু একটা তো করতে হবে এটা রিয়ালিটি। তবে আশা সমস্যার সমাধান হয়ে যাবে।”

Follow Us