AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Picnic Garden: গার্ডেনরিচের পর এবার পিকনিক গার্ডেন, ভেঙে পড়ল বাড়ির একাংশ

Picnic Garden: এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বলেন, "আমার বাড়ির পিছনে একটি ছেলে থাকে। ও বাইকে করে যাচ্ছিল। সেই সময় বাইকের উপরে চাঙড় ভেঙে পড়ে। ওর লাগেনি। তবে এখানে কাজ হচ্ছে অনেক দিন ধরেই। আজকের ঘটনার পর তো আতঙ্কে আছি।"

Picnic Garden: গার্ডেনরিচের পর এবার পিকনিক গার্ডেন, ভেঙে পড়ল বাড়ির একাংশ
পিকনিক গার্ডেনে ভেঙে পড়ল বাড়ি Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 30, 2024 | 2:56 PM
Share

কলকাতা: গার্ডেনরিচের ঘটনার পুনরাবৃত্তি। পিকনিক গার্ডেনে ভেঙে পড়ল বাড়ির একটি অংশ। বরাতজোড়ে প্রাণে বেঁচে যান এক এলাকাবাসী। জানা গিয়েছে, নির্মীয়মাণ একটি ভবনের তৃতীয় তলার একাংশ ভেঙে পড়ে। পুরো ঘটনার দিকে নজর রেখেছে পুলিশ।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বলেন, “আমার বাড়ির পিছনে একটি ছেলে থাকে। ও বাইকে করে যাচ্ছিল। সেই সময় বাইকের উপরে চাঙড় ভেঙে পড়ে। ওর লাগেনি। তবে এখানে কাজ হচ্ছে অনেক দিন ধরেই। আজকের ঘটনার পর তো আতঙ্কে আছি।”

সম্প্রতি, গার্ডেনরিচে ভেঙে পড়েছিল বহুতল। একটি ঝুপড়ির উপর ভেঙে পড়েছিল । যার জেরে মৃত্যু হয় দশজনের। আহতের সংখ্যা একাধিক। এই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। বেআইনি নির্মাণ নিয়ে তৎপর হয় কলকাতা পুরসভা। এমনকী কলকাতা হাইকোর্টও একাধিক বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেয়। এই ঘটনার পর আবার ভেঙে পড়ল নির্মাণের একাংশ।

Follow Us