AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul: রয়েছে কোটি টাকার ফ্ল্যাট, বছরে বছরে রোজগার কমছে অগ্নিমিত্রার

BJP Candidate: অগ্নিমিত্রা উল্লেখ করেছেন তাঁর ২ লক্ষ ৮৯ হাজার টাকার গোল্ড বন্ড সোনা রয়েছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন ৮৯ লক্ষ ১৩ হাজার টাকা। এছাড়া ১৪ লক্ষ টাকার পিপিএফ ও ২ লক্ষ ৮৬ হাজার টাকার এলআইসি আছে অগ্নিমিত্রার নামে। অগ্নিমিত্রার কাছে রয়েছে ১ কোটি ১১ লক্ষ ৮৩ হাজার ৬১৯ টাকার সোনা।

Agnimitra Paul: রয়েছে কোটি টাকার ফ্ল্যাট, বছরে বছরে রোজগার কমছে অগ্নিমিত্রার
Image Credit: TV9 Bangla
| Updated on: Apr 08, 2026 | 4:45 PM
Share

কলকাতা: ফ্যাশন দুনিয়ায় বিশেষ পরিচিতি ছিল অগ্নিমিত্রা পলের। টলি তারকাদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, কাজ করেছেন বলিউডেও। সেই অগ্নিমিত্রা আজ ‘ফুল-টাইম’ রাজনৈতিক নেত্রী। বিজেপি বিধায়ক হিসেবে বিধানসভায় বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা যায় তাঁকে। ২০২৬-এ আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে তাঁকে। মনোনয়ন পত্রে কত সম্পত্তির হিসেব দিলেন অগ্নিমিত্রা?

২০২০-২১ অর্থবর্ষ থেকে ২০২৪-২৫-এ আয় কমেছে অগ্নিমিত্রার। মনোনয়নের তথ্য বলছে, ২০২০-২১ -এ তাঁর আয় ছিল ৭ লক্ষ ৩৯ হাজার ২৪০ টাকা। ২০২১-২২ এ তাঁর আয় কমে হয় ৬ লক্ষ ২৪ হাজার ১৮২ টাকা। পরের বছর আয় ছিল ১০ লক্ষ ৮১ হাজার ২২০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে আয় কমে হয় ২ লক্ষ ১ হাজার ৯০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে অগ্নিমিত্রার আয় ২ লক্ষ ১৯ হাজার ৫৬০ টাকা।

অগ্নিমিত্রার হাতে নগদ ৫১ হাজার ৫০০ টাকা আছে। একাধিক ব্যাঙ্কে টাকা জমা রেখেছেন নেত্রী। এর মধ্যে একটি ১২ লক্ষ ও একটি ৬ লক্ষ ৬৮ হাজার টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে তাঁর নামে। কোনও ব্যাঙ্কে ২ লক্ষ ৭১ হাজার টাকা, কোনও ব্যাঙ্কে ১ লক্ষ ১৪ হাজার টাকা, কোনও ব্যাঙ্কে ৯ লক্ষ ১৪ হাজার জমা রয়েছে তাঁর।

অগ্নিমিত্রা উল্লেখ করেছেন তাঁর ২ লক্ষ ৮৯ হাজার টাকার গোল্ড বন্ড সোনা রয়েছে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন ৮৯ লক্ষ ১৩ হাজার টাকা। এছাড়া ১৪ লক্ষ টাকার পিপিএফ ও ২ লক্ষ ৮৬ হাজার টাকার এলআইসি আছে অগ্নিমিত্রার নামে। অগ্নিমিত্রার কাছে রয়েছে ১ কোটি ১১ লক্ষ ৮৩ হাজার ৬১৯ টাকার সোনা। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির অঙ্ক ২ কোটি ৫৬ লক্ষ ৯১ হাজার ৩০১ টাকা।

স্থাবর সম্পত্তি হিসেবে একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেছেন অগ্নিমিত্রা, যাঁর বর্তমান মূল্য ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার টাকা। ১ কোটি ২০ লক্ষ ১১ হাজার টাকার ঋণ রয়েছে তাঁর। বিধায়ক হিসেবে ভাতা ও ব্যবসার কথাই আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন অগ্নিমিত্রা।

Follow Us
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু