AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Danny Welbeck: ‘প্রত্যেকের থেকেই কিছু না কিছু শিখেছি….’, জাবি আলোন্সের অধীনে খেলা নিয়ে অকপট ওয়েলব্যাক

Chelsea: কেরিয়ারের শুরুর দিকে মূলত উইঙ্গার হিসেবে খেলতেন ওয়েলব্যাক। ৪-৪-২ ফর্মেশনে কখনও বাঁ দিকে, কখনও ডান দিকে খেলেছেন তিনি। তবে ব্রাইটনে যোগ দেওয়ার পর নিয়মিত স্ট্রাইকার পজিশনই বরাদ্দ তাঁর জন্য। চেলসির হয়ে খেলতে পারার সুযোগকে খুব সম্মানের বিষয় বলে উল্লেখ করেছেন ওয়েলব্যাক।

Danny Welbeck: 'প্রত্যেকের থেকেই কিছু না কিছু শিখেছি....', জাবি আলোন্সের অধীনে খেলা নিয়ে অকপট ওয়েলব্যাক
ড্যানি ওয়েলব্যাকImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Oct 22, 2026 | 3:32 PM
Share

কলকাতা: চলতি মরসুমে খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছে টটেনহ্যাম হটস্পার। বর্তমানে ১৬ নম্বরে আছে দলটি। তাদের সামনে চেলসির মতো প্রতিপক্ষ। বর্তমানে চেলসির পজিশন ৪। এর মধ্যেই জাবি আলোন্সোর অধীনে নিজের ভূমিকা নিয়ে মুখ খুললেন স্ট্রাইকার ড্যানি ওয়েলব্যাক। আগামী শনিবার, ২৪ অক্টোবর প্রিমিয়ার লিগে চেলসি বনাম টটেনহ্যাম ম্যাচ হবে। এটি লাইভ দেখা যাবে জিও ষ্টার অ্যাপ ও ষ্টার স্পোর্টস চ্যানেলে। তার আগেই জিওস্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বললেন তিনি।

চেলসির হয়ে খেলতে পারার সুযোগকে খুব সম্মানের বিষয় বলে উল্লেখ করেছেন ওয়েলব্যাক। তাঁর কথায়, “এই উচ্চতার একটি ক্লাবের হয়ে খেলতে পারা সত্যিই গর্বের। চেলসি এমন একটি ক্লাব, যারা সর্বদা ট্রফি জিততে চায় ও প্রতিবার নিজেদের আরও উন্নত করতে চায়। এই মানসিকতা আমার সঙ্গে মেলে, কারণ আমিও আরও ভাল হওয়ার চেষ্টা করি। এখানে এক্সপেক্টেশন বা প্রত্যাশা খুব। চারপাশে এমন সব পেশাদাররা রয়েছেন যাঁরা প্রতিবার নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার দাবি করেন। চেলসির হয়ে আমি সবকিছু জিততে চাই। সামনে খুব ভাল একটা সময়। চেলসির হয়ে ট্রফি জিততে আমি মুখিয়ে রয়েছি।”

নতুন কোচ জাবি আলোন্সোর ব্যাপারে তাঁর মত,“আমাদের কোচ জাবি আলোন্সোর সঙ্গে নিয়মিত কথা হয়। দলের মধ্যে আমার ভূমিকা সম্পর্কে যেভাবে তিনি নিজের মতপ্রকাশ করেছেন, তা আমার ভাল লেগেছে। কেরিয়ারে অনেক ভাল কোচের অধীনে খেলার সুযোগ পেয়েছি। প্রত্যেকের থেকেই কিছু না কিছু শেখা যায়। এবার আমি দেখতে চাই জাবির পরিকল্পনা ও কাজের ধরণ সম্পর্কে।”এমনকি জুনিয়র ফুটবলারদের পরামর্শ দেওয়া নিয়েও কথা বলেছেন তিনি। তাঁর কথায়, “কেরিয়ারে যাদের সঙ্গেই পরিচয় হয়েছে, প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখেছি। বিভিন্ন মানসিকতার মানুষ দেখেছি। এখন আমার বয়স ও অভিজ্ঞতার কারণে স্বাভাবিকভাবেই নেতৃত্বের দায়িত্ব এসেছে। অন্যদের সাহায্য করতে আমি সর্বদা পছন্দ করি। ড্রেসিংরুমে আমি এমন একজন হতে চাই, যার কাছে অন্যরা নিজেদের সমস্যা নিয়ে আসতে পারে। আমি নিজেও উন্নতি করতে চাই, পাশাপাশি আমার চারপাশের মানুষেরও উন্নতি হোক।”

কেরিয়ারের শুরুর দিকে মূলত উইঙ্গার হিসেবে খেলতেন ওয়েলব্যাক। ৪-৪-২ ফর্মেশনে কখনও বাঁ দিকে, কখনও ডান দিকে খেলেছেন তিনি। তবে ব্রাইটনে যোগ দেওয়ার পর নিয়মিত স্ট্রাইকার পজিশনই বরাদ্দ তাঁর জন্য। এই নিয়ে ওয়েলব্যাক বলেন, “কেরিয়ারের শুরুর দিকে আমি দুই উইং পজিশনেই খেলেছি। কিন্তু ব্রাইটনে যোগ দেওয়ার পর উইঙ্গার হয়ে খেলতে পারিনি। জাবির অধীনে নতুন ধরণে আমাকে খেলতে হতে পারে কিন্তু আমি জানি আধুনিক ফুটবলে নিজেকে মানিয়ে নিতে হবে। আমি আরও উন্নতি করতে চাই।”

Follow Us