AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Land Occupation: ‘গায়ের গয়না বিক্রি করে জমিটা কিনেছিলাম… টিন দিয়ে ঘিরে নিয়েছে শর্মারা’, দমদমে ভয়াবহ অভিযোগ

Land Occupation: বৃদ্ধার মেয়ের অভিযোগ, ওই জমির পাশে বসবাস করে শর্মা পরিবার। তাঁর দাবি, তাঁরা যখনই জমির কাছে যেতেন তখনই নাকি তাঁদের ভয় দেখিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করে বের করে দিতেন শর্মা পরিবারের লোকজন।

Land Occupation: 'গায়ের গয়না বিক্রি করে জমিটা কিনেছিলাম... টিন দিয়ে ঘিরে নিয়েছে শর্মারা', দমদমে ভয়াবহ অভিযোগ
বৃদ্ধার জমি দখলের অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 26, 2024 | 4:59 PM
Share

দমদম: দু’দিন আগেই বেআইনিভাবে জমি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। ৪০ বছর আগে কেনা জমি ঘিরে নিয়েছে প্রতিবেশী। এমন অভিযোগ পুলিশের দ্বারস্থ দমদমের বৃদ্ধা। প্রশ্ন উঠছে, কার প্রভাবে এমন জমি দখল করা হচ্ছে?

থানা এলাকার মাঠকল পাঠাগার লেনে দীর্ঘ ৪০ বছর আগে জমি কিনেছিলেন গীতা রানি বাগ। বর্তমানে তাঁর বয়স প্রায় ৮০ বছর। ৩ কাঠার বেশি ওই জমি নিজের গয়না বেচে কিনেছিলেন তিনি। এরপর দীর্ঘদিন জমিটি পড়ে ছিল। অভিযোগ, সম্প্রতি সেই জমিটি ঘিরে নেন দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা পাণ্ডের ঘনিষ্ঠরা।

৮০ বছরের বৃদ্ধা গীতা দেবীর দাবি, ৪০ বছর আগে গয়না বেচে জমি কিনলেও টাকার অভাবে সেই জমিতে এতদিনেও বাড়ি করতে পারেননি তিনি। কিন্তু সম্প্রতি সেই জমি ঘিরে নেওয়া হয়েছে। বৃদ্ধার অভিযোগ, ওই এলাকার বাসিন্দা শর্মা পরিবার এই কাজ করেছে। এই পরিস্থিতিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

বৃদ্ধার মেয়ের অভিযোগ, ওই জমির পাশে বসবাস করে শর্মা পরিবার। তাঁর দাবি, তাঁরা যখনই জমির কাছে যেতেন তখনই নাকি তাঁদের ভয় দেখিয়ে লাঠি উঁচিয়ে তাড়া করে বের করে দিতেন শর্মা পরিবারের লোকজন। তবে দু’দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বেআইনি দখল নিয়ে সরব হয়েছেন, তারপর অভয় পেয়েছেন তাঁরা।

এরপরে তারা পুলিশের দ্বারস্থ হন। মহিলার অভিযোগ, কারও মদতে শর্মা পরিবার তাদের জমি দখল করে টিন দিয়ে ঘিরে ফেলেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, শর্মা পরিবার কাউন্সিলর গোপা পাণ্ডের ঘনিষ্ঠ। দক্ষিণ দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা পাণ্ডে এই প্রসঙ্গে বলেন, “আমি বিষয়টা একদমই জানতাম না। আমি খবর পেয়ে বৃদ্ধার বাড়িতে গিয়েছিলাম। জানতে পেরেছি, জমিটা নিয়ে মামলা হয়েছিল, নিষ্পত্তিও হয়ে গিয়েছে। আমি চাই, সাধারণ মানুষ সুবিচার পান। সেই ব্যবস্থা আমরা করব।”

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো