AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM in Kolkata: ক্যানসার আক্রান্ত CPM কর্মীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে পাটুলি থানা ঘেরাও সৃজনদের

CPIM in Kolkata: এদিন সৃজন সহ চার বাম নেতা পাটুলি থানায় ঘটনার প্রতিবাদে ডেপুটেশনও দেন। এরপরই সুর চড়িয়ে সৃজন বলেন, “নির্বাচন কমিশনকে কাউকে কারও প্রতি দয়া দেখাতে বলছি না। আমাদের ফেবার করতে হবে না। নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালন করুন। মানুষ তার ভোট নিজে দিক।”

| Edited By: | Updated on: May 18, 2024 | 4:21 PM
Share

পাটুলি: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ। খাস কলকাতায় এ ঘটনায় শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। প্রতিবাদে পাটুলি থানা ঘেরাও সিপিএমের। নেতৃত্বে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। 

সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় এই পাটুলি থানার অন্তর্গত ১১০ নম্বর ওয়ার্ডে একটি পথসভা চলছিল। অভিযোগ, পথসভা চলাকালীন একটি মাইকের তার কেটে দেওয়া হয়। তার প্রতিবাদ করায় দু’জন সিপিএম কর্মীকে মারধর করা হয়। হুমকি, ভয়, লাগাতার হেনস্থা করা হয় বলেও অভিযোগ। লিখিত অভিযোগ জানানোর পরেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি বলে দাবি বামেদের। যাঁদের বিরুদ্ধে হামলার অভিযোগ তাঁরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বলেও দাবি করেছে বামেরা। 

এদিন সৃজন সহ চার বাম নেতা পাটুলি থানায় ঘটনার প্রতিবাদে ডেপুটেশনও দেন। এরপরই সুর চড়িয়ে সৃজন বলেন, “নির্বাচন কমিশনকে কাউকে কারও প্রতি দয়া দেখাতে বলছি না। আমাদের ফেবার করতে হবে না। নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালন করুন। মানুষ তার ভোট নিজে দিক। তারপরে দেখা যাবে। সেই জায়গা থেকে কেউ নড়াচড়া করে তাহলে প্রতিরোধ হবে। এটা যাদবপুর। মাথায় রাখতে হবে। যাদবপুর তার নিজের মেজাজে জবাব দেবে।” 

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?