AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arpita Mukherjee: চুরি যাচ্ছে বাবার সামগ্রি, খুলতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আদলতে আর্জি অর্পিতার

Arpita Mukherjee: সোমবার আদালতে অর্পিতা হাজিরা দিয়েছেন। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, অর্পিতার বাবা মা দু'জনের মৃত্যু হয়েছে। তাঁরা দু'জনেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। তাঁদের পেনশনের টাকা অর্পিতা মুখোপাধ্যায় পাবেন। সেই টাকা পেতে অ‍্যাকাউন্ট খোলার প্রয়োজন।

Arpita Mukherjee: চুরি যাচ্ছে বাবার সামগ্রি, খুলতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আদলতে আর্জি অর্পিতার
অর্পিতা মুখোপাধ্যায়
| Edited By: | Updated on: Feb 17, 2025 | 8:33 PM
Share

কলকাতা: গত বছরই জামিনে মুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দেয় বিশেষ ইডি আদালত। এবার বিশেষ ইডি আদালতে সোমবার ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি চেয়ে আবেদন করেলেন অর্পিতা মুখোপাধ্যায়।

সোমবার আদালতে অর্পিতা হাজিরা দিয়েছেন। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, অর্পিতার বাবা মা দু’জনের মৃত্যু হয়েছে। তাঁরা দু’জনেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। তাঁদের পেনশনের টাকা অর্পিতা মুখোপাধ্যায় পাবেন। সেই টাকা পেতে অ‍্যাকাউন্ট খোলার প্রয়োজন।

অর্পিতার সব ক’টি ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ইডি বাজেয়াপ্ত করেছে। তাই বাবা মায়ের পেনশনের টাকা পেতে নতুন অ‍্যাকাউন্ট প্রয়োজন। সেই অ‍্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হোক আদালতের তরফে, সেই মর্মে আবেদন জানানো হয়। সংশ্লিষ্ট বিষয়ে ইডির তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে বাবার সম্পত্তি থেকে চুরি হয়েছে সামগ্রি। সেই বিষয়ে আদালতে জানান অর্পিতা। বিচারক চুরির বিষয়ে স্থানীয় থানায় অর্পিতাকে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?