AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayushman Bharat Application Process: ৫ লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্ট পাবেন সকলে, আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করবেন কীভাবে?

How to apply for Ayushman Bharat: বাকি রাজ্যে আয়ুষ্মান ভারত চালু থাকলেও, পশ্চিমবঙ্গে এতদিন আয়ুষ্মান ভারত চালু ছিল না। ১ জুন থেকে রাজ্যেও চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। আপনি যদি আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্য হন, তাহলে আবেদন করতে পারেন।  

Ayushman Bharat Application Process: ৫ লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্ট পাবেন সকলে, আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করবেন কীভাবে?
কীভাবে আবেদন করবেন আয়ুষ্মান ভারতে?Image Credit: Pixabay
| Updated on: May 28, 2026 | 1:24 PM
Share

কলকাতা: বর্তমান সময়ে জীবন বড় অনিশ্চিত। কখন, কী হয়, তা কেউ বলতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে রোগের বহর যেমন বেড়েছে, তেমনই চিকিৎসার খরচও বেড়েছে অনেকটাই। সরকারি হাসপাতালে প্রায় নিখরচায় চিকিৎসা  পরিষেবা পাওয়া গেলেও, বেসরকারি হাসপাতালে চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল। সকলের পক্ষে এই চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। গরিব ও নিম্নবিত্ত মানুষদের নিখরচায় চিকিৎসার ব্যবস্থা করার জন্যই কেন্দ্রীয় সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme)

বাকি রাজ্যে আয়ুষ্মান ভারত চালু থাকলেও, পশ্চিমবঙ্গে এতদিন আয়ুষ্মান ভারত চালু ছিল না। ১ জুন থেকে রাজ্যেও চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। আপনি যদি আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্য হন, তাহলে আবেদন করতে পারেন।

আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে কী কী লাগবে?

  • আধার কার্ড
  • রেশন কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি

আবেদন করবেন কী করে?

অনলাইন পদ্ধতি:

  • আপনি যদি আয়ুষ্মান ভারত প্রকল্প পাওয়ার যোগ্য হন, তাহলে আয়ুষ্মান অ্যাপ বা সেতু পোর্টাল-এর মাধ্যমে আবেদন করা যাবে।
  • ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ করে প্রয়োজনীয় নথি আপলোড করে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে হবে।

অফলাইন পদ্ধতি:

আপনার কাছাকাছি কোনও আয়ুষ্মান তালিকাভুক্ত হাসপাতাল বা সাধারণ পরিষেবা কেন্দ্র (CSC)-তে আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে যেতে হবে। সেখানকার কর্মীরা বায়োমেট্রিক বা ওটিপি-র মাধ্যমে আপনার ই-কেওয়াইসি করে আয়ুষ্মান কার্ড তৈরি করে দেবেন। অনুমোদিত হলে আপনি পোর্টাল বা অ্যাপ থেকে সরাসরি আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন।

Follow Us