AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bakhrahat: পুলিশের হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তদন্তের দাবিতে বাখরাহাট ফাঁড়িতে বিক্ষোভ

Bakhrahat Police Outpost Death: বাখরাহাট ফাঁড়িতে নিয়ে আসবার পরেই পালন রায় অসুস্থ হয়ে পড়েন। সেই সময় অসুস্থ অবস্থায় তাঁকে পুলিশ গাড়ি করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পালান রায় ও অভিযোগকারী বিজয় সিংহ দু'জনেই মদ্যপ অবস্থায় ছিল।

Bakhrahat: পুলিশের হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তদন্তের দাবিতে বাখরাহাট ফাঁড়িতে বিক্ষোভ
বাখরাহাট ফাঁড়িতে বন্দি মৃত্যুর অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 07, 2026 | 8:30 PM
Share

 কলকাতা: পুলিশ ফাঁড়িতে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা বাখরাহাট থানায়। মৃত ব্যক্তির নাম পালান রায়। তিনি স্থানীয় জয়চণ্ডী গ্রামের বাসিন্দা।পরিবারের অভিযোগ, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ পুলিশ তাঁকে বাখরাহাট ফাঁড়িতে নিয়ে আসে। সেখানে তাঁর ওপর শারীরিক নির্যাতন ও মারধর চালানো হয় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। মারধরের পর ফাঁড়ির ভেতরেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠতেই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়।

পুলিশের দাবি,  বাখরাহাট ফাঁড়িতে নিয়ে আসবার পরেই পালন রায় অসুস্থ হয়ে পড়েন। সেই সময় অসুস্থ অবস্থায় তাঁকে পুলিশ গাড়ি করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পালান রায় ও অভিযোগকারী বিজয় সিংহ দু’জনেই মদ্যপ অবস্থায় ছিল। মৃত পালান রায়ের তিন বছর আগে বুকে স্টেন বসানো হয়েছিল। উল্টো দিকে পালান রায়ের পরিবারের অভিযোগ, পুলিশের হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়েছে, তারা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে।

ঘটনায় ক্ষুব্ধ ও উত্তেজিত স্থানীয় বাসিন্দারা বাখরাহাট মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান এবং দোষী পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে তাঁরা বাখরাহাট-ঠাকুরপুকুর রোড সম্পূর্ণ অবরোধ করেন। এর ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। এলাকায় যানজট তৈরি হয়।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ