AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taslima Nasreen: ১৮ বছর পর কলকাতায় তসলিমা, রবীন্দ্র সদনের মঞ্চে কবিতাপাঠ, থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দুও

Taslima Nasreen at Kolkata: ২০০৭ সালের ২১ নভেম্বর তসলিমার বিরুদ্ধে মৌলবাদী আন্দোলনে উত্তাল হয়েছিল কলকাতা। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিস্থিতি সামাল দিতে সেই সময় সেনা নামাতে হয়েছিল। তারপর আর কলকাতায় ফেরেননি তসলিমা।

Taslima Nasreen: ১৮ বছর পর কলকাতায় তসলিমা, রবীন্দ্র সদনের মঞ্চে কবিতাপাঠ, থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দুও
তসলিমা নাসরিন ফিরছেন কলকাতায়Image Credit: Facebook ও PTI
| Edited By: | Updated on: Jul 14, 2026 | 2:43 PM
Share

কলকাতা: বিক্ষোভের জেরে কলকাতা ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে (Taslima Nasreen)। তারপর থেকে বারবার অভিমান প্রকাশ পেয়েছে তাঁর কথায়। বারবার ফিরতেও চেয়েছেন তিনি। পালাবদলে পরই তসলিমাকে ফেরাতে সরব হন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার তিনি সত্যিই ফিরতে চলেছেন। তসলিমার নিজের ফেসবুক পোস্টেই বিষয়টি সামনে আসে।

২০০৭ সালের ২১ নভেম্বর তসলিমার বিরুদ্ধে মৌলবাদী আন্দোলনে উত্তাল হয়েছিল কলকাতা। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিস্থিতি সামাল দিতে সেই সময় সেনা নামাতে হয়েছিল। তারপর আর কলকাতায় ফেরেননি তসলিমা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তসলিমা ইচ্ছা প্রকাশ করলেও তাঁকে ফেরানো সম্ভব হয়নি। অবশেষে ফিরতে চলেছেন তিনি।

রবীন্দ্র সদনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তার উদ্যোক্তা হল ‘সেক্যুলার মিশন’ ও ‘পশ্চিমবঙ্গের জন্য’। অনুষ্ঠানের উদ্য়োক্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “তসলিমা আসছেন। ১৮ বছর পর তিনি কলকাতায় আসবেন। রবীন্দ্র সদনের মঞ্চে তিনি কবিতাপাঠ করবেন। গানও গাইবেন। তিনি তাঁর মত প্রকাশ করবেন। মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, তিনি ওইদিন আসবেন।”

আগামী ১ অগস্ট ওই অনুষ্ঠান হওয়ার কথা। এই প্রসঙ্গে প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর বলেন, “লেখিকাকে স্বাগত জানাচ্ছি। তবে তাঁকে নিয়ে একাংশের মানুষের আপত্তি ছিল। আমি ওঁর লেখা খুব পছন্দ করি। উনি আসছেন বলে খুশি হয়েছি। শুধু এটুকুই বলতে চাই, আলাদা করে যাতে কোনও বিতর্কিত কথা না বলেন।” বাম আমলে তসলিমা কলকাতা ছাড়ার সময় এ রাজ্যের পুলিশ আধিকারিক ছিলেন হুমায়ুন কবীর।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?