BJP in Bengal: বাড়ির উঠোনে বৈঠক, ‘সাইলেন্ট পিরিয়ডে’ প্রচার! পদ্ম বিধায়কদের বড় নির্দেশ নেতৃত্বের

West Bengal Assembly Election: এই আবহেই বাংলার পদ্ম বিধায়কদের উদ্দেশে বার্তা দিল বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। সেটা মিটলে আবার উচ্চ মাধ্যমিক। সুতরাং, এই সময়টা যে 'সাইলেন্ট পিরিয়ড' তাতে কোনও সন্দেহ নেই। এটা মাইক বাজিয়ে, চিল-চিৎকার করে জনসংযোগের সময় নয়, বরং বাড়ি-বাড়ি গিয়ে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরির সময়।

BJP in Bengal: বাড়ির উঠোনে বৈঠক, সাইলেন্ট পিরিয়ডে প্রচার! পদ্ম বিধায়কদের বড় নির্দেশ নেতৃত্বের
প্রতীকী ছবিImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Feb 10, 2026 | 6:59 AM

কলকাতা: ফেব্রুয়ারির মধ্য়েই সারতে হবে বুথ ভিত্তিক জনসংযোগ। বাংলার বিজেপি বিধায়কদের পরামর্শ শীর্ষ নেতৃত্বের। চলতি মাসের ২৫ তারিখের মধ্যে সেরে ফেলতে হবে সম্পূর্ণ জনসংযোগের কাজ। সামনেই নির্বাচন, তার আগে গেরুয়া শিবিরের বিধায়কদের ডেডলাইন ধরিয়ে দিল পদ্ম নেতৃত্ব। সাফ নির্দেশ, প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথভিত্তিক জনসংযোগ চালাতে। প্রতিদিন অন্ততপক্ষে পাঁচটি বুথ এলাকায় টহল দিতে হবে।

নির্বাচনী নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। কিন্তু বাংলার আসন্ন বিধানসভা ভোট ঘিরে যে তোড়জোড় ভালোই তাতে কোনও সন্দেহ নেই। শাসকশিবির হোক বা বিরোধী শিবির, ভোটের আগে জল মাপছে প্রত্যেকটি দল। কারওর হাতে একাধিক ইস্য়ু, কেউ বা এখনও হাত গুনছে, কোথাও আবার জোটের জট। সব মিলিয়ে ভোটের বাদ্যি যেন বেজে গিয়েছে।

এই আবহেই বাংলার পদ্ম বিধায়কদের উদ্দেশে বার্তা দিল বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। সেটা মিটলে আবার উচ্চ মাধ্যমিক। সুতরাং, এই সময়টা যে ‘সাইলেন্ট পিরিয়ড’ তাতে কোনও সন্দেহ নেই। এটা মাইক বাজিয়ে, চিল-চিৎকার করে জনসংযোগের সময় নয়, বরং বাড়ি-বাড়ি গিয়ে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরির সময়। তাই এই প্রক্রিয়া বা বলা চলে এই মুহূর্তকেই হাতিয়ার করতে প্রস্তুত বঙ্গ বিজেপি।

বাংলার বিজেপি বিধায়কদরে শীর্ষ নেতৃত্বের সাফ নির্দেশ, চলতি মাসের ২৫ তারিখের মধ্য়ে বুথ ভিত্তিক জনসংযোগের কাজ শেষ করতে হবে। প্রতিটি পাঁচটি করে বুথ এলাকায় বাড়ি-বাড়ি ঘুরতে হবে। মানুষের সঙ্গে আত্মীক সম্পর্ক তৈরি করতে হবে। যেতে হবে মন্দির দর্শনে। দলের নীচের তলার কর্মীদের সঙ্গে বজায় রাখতে হবে সম্পর্ক। কর্মীদের বাড়িতে যেতে হবে ভোজনে। এছাড়াও, যোগাযোগ বজায় রাখতে হবে কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে। তাঁদের কোনও অসুবিধা হচ্ছে কিনা জানতে হবে সেই বিষয়েও। করতে হবে উঠোন বৈঠক — সবটাই একটা লক্ষ্যে, তা হল নির্বাচন।