AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari Oath: ভবানীপুরেরই বিধায়ক হলেন মুখ্যমন্ত্রী, নন্দীগ্রাম ছাড়লেন শুভেন্দু!

Suvendu Adhikari Bhabanipur MLA Oath: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে জয়লাভ করেছিলেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর উপ-নির্বাচনে জিতে বিধায়ক পদ ফিরে পান। ২০২৬ সালের নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি একেবারে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কেন্দ্র ভবানীপুরে এসেও লড়বার চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভেন্দু।

Suvendu Adhikari Oath: ভবানীপুরেরই বিধায়ক হলেন মুখ্যমন্ত্রী, নন্দীগ্রাম ছাড়লেন শুভেন্দু!
ভবানীপুরে বিধায়ক হিসাবে শপথ শুভেন্দুরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 13, 2026 | 11:37 AM
Share

কলকাতা: ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়লেন শুভেন্দু। ভবানীপুর ও নন্দীগ্রামে জোড়া জয় পেয়েছিলেন শুভেন্দু। নন্দীগ্রামে বিজয় সমাবেশে গিয়ে বলেছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করে দেবেন, তিনি কোথায় থাকবেন, কোন কেন্দ্রের হয়ে কাজ করবেন। অর্থাৎ নন্দীগ্রামের বিধায়ক হিসাবে কাজ করবেন, নাকি ভবানীপুরে থাকবেন। শপথবাক্য পাঠ করালেন প্রোটেম স্পিকার তাপস রায়। আজ ও আগামিকাল মিলে মোট ২৯০ জন বিধায়ক শপথ নেবেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে জয়লাভ করেছিলেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর উপ-নির্বাচনে জিতে বিধায়ক পদ ফিরে পান। ২০২৬ সালের নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি একেবারে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কেন্দ্র ভবানীপুরে এসেও লড়বার চ্যালেঞ্জ নিয়েছিলেন শুভেন্দু। এবার নন্দীগ্রামে যুযুধান প্রতিপক্ষ পবিত্র করের পাশাপাশি ভবানীপুরেও পূর্বতন মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধেও জয়লাভ করেন শুভেন্দু।

এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারীর পাশাপাশি আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরও দুটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেন। রেজিনগর ও নওদা থেকে জয় পান কবীর। তাঁকেও একটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ ছাড়তে হচ্ছে। পাশাপাশি এদিন উত্তরবঙ্গের ৯ জেলা ও নদিয়া ও উত্তর ২৪ পরগনার বিধায়করা শপথ নেবেন। দু’দিন ধরে চলবে শপথগ্রহণ অনুষ্ঠান।

Follow Us