AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Budget 2026: শুধুমাত্র এই ভাষার জন্যই ৫০ কোটি দিচ্ছে বিজেপি সরকার

West Bengal Budget Allocation: এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার বিস্তারে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। অন্যদিকে রাজবংশী ও কুড়মিদের নিয়ে বলতে গিয়ে নতুন বরাদ্দ প্রসঙ্গ বলেন, “রাজবংশী ভাষা, রাজবংশী একাডেমি এবং রাজবংশী লোকশিল্পীদের উন্নয়নের জন্য আমি ৫০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি।

West Bengal Budget 2026: শুধুমাত্র এই ভাষার জন্যই ৫০ কোটি দিচ্ছে বিজেপি সরকার
কী ঘোষণা করল সরকার? Image Credit: TV 9 Bangla
| Updated on: Jun 22, 2026 | 3:34 PM
Share

কলকাতা: বাজেট পেশ হতেই খুশিতে ভাসছে বাংলা। একের পর এক বড়সড় ঘোষণা। এরইমধ্যে এবার সংস্কৃত ভাষার প্রসারেও আলাদা করে জোর দিচ্ছে বাংলার বিজেপি সরকার। শুধু তাই নয়, রাজবংশী ভাষার উন্নতিতেও জোর দেওয়া হচ্ছে। জোর দেওয়া হচ্ছে কুড়মিদের জন্য। তাতেই খুশির জোয়ার জেলায় জেলায়। 

এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার বিস্তারে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। অন্যদিকে রাজবংশী ও কুড়মিদের নিয়ে বলতে গিয়ে নতুন বরাদ্দ প্রসঙ্গ বলেন, “রাজবংশী ভাষা, রাজবংশী একাডেমি এবং রাজবংশী লোকশিল্পীদের উন্নয়নের জন্য আমি ৫০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। একইভাবে, কুরমালি ভাষা, কুরমী একাডেমি ও কুরমী লোকশিল্পীদের উন্নয়নের জন্য আমি ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখছি।” 

অন্যদিকে ভাষার পাশাপাশি এবারের বাজেটে তাৎপর্যপূর্ণভাবে ক্রীড়াক্ষেত্রেও বড়সড় বরাদ্দ এসেছে। যুব ও ক্রীড়াক্ষেত্রে বাজেট বরাদ্দ ৪৯০.৫৪ কোটি টাকা। রাজ্যে তৈরি হবে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়। বরাদ্দ ১৫০ কোটি টাকা। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরিতে বরাদ্দ ২০ কোটি টাকা। আউটডোর ও ইনডোর স্টেডিয়াম তৈরি হবে। পাশাপাশি রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সংস্কারে বরাদ্দ ১০০ কোটি টাকা। অর্থমন্ত্রী তাঁর ঘোষণায় জানিয়েছেন প্রত্যেক বিধানসভায় তৈরি হবে একটি করে মিনি ইনডোর স্টেডিয়াম। ৫ কোটি টাকা করে বরাদ্দ প্রত্যেক স্টেডিয়াম তৈরিতে। জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে দেওয়া হবে ১ কোটি টাকা।

Follow Us