AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bally CPIM: দীপ্সিতা ধর মঞ্চ থেকে নেমে যাওয়ার পরই বালিতে সিপিএম পার্টিঅফিসগুলোতে ‘তাণ্ডব’

Bally CPIM: ঘটনার সূত্রপাত মঙ্গলবার বালি খাল সংলগ্ন পঞ্চাননতলায়। সেখানে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI)-এর একটি দলীয় কর্মসূচি ছিল। ওই সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর।  সিপিএম নেতৃত্বের দাবি, সেই সভা শেষ হওয়ার পর থেকেই দুষ্কৃতীরা হঠাৎ চড়াও হয়।

Bally CPIM: দীপ্সিতা ধর মঞ্চ থেকে নেমে যাওয়ার পরই বালিতে সিপিএম পার্টিঅফিসগুলোতে 'তাণ্ডব'
বাঁ দিকে, কার্যালয়ে ভাঙচুরের অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 16, 2026 | 3:52 PM
Share

বালি: দীপ্সিতা ধর সবেমাত্র সভা শেষ করে গিয়েছিলেন। তারপরই ‘হামলা’। বালিতে একাধিক সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ। পরপর পার্টি অফিসে বাঁশ, লাঠি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল-টিভি-সমস্ত আসবাবপত্র। মঙ্গলবার রাতের ঘটনাকে ঘিরে উত্তপ্ত বালির পঞ্চাননতলার

ঘটনার সূত্রপাত মঙ্গলবার বালি খাল সংলগ্ন পঞ্চাননতলায়। সেখানে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI)-এর একটি দলীয় কর্মসূচি ছিল। ওই সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর।  সিপিএম নেতৃত্বের দাবি, সেই সভা শেষ হওয়ার পর থেকেই দুষ্কৃতীরা হঠাৎ চড়াও হয়। রাত ১১টা নাগাদ বাইকে করে একদল দুষ্কৃতী এসে এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে।

এক সিপিএম কর্মী বলেন, “আমাদের কাছে রাতেই খবর আসে। মোট ৫টা পার্টি অফিস পরপর ভাঙা হয়েছে। কালকের সভায় আমরা সবাই ছিলাম। দীপ্সিতা মূলত কাজ ও শিক্ষার কথাই বলেছে। তাতে খারাপের কী আছে!”

দীপ্সিতা বললেন, “এই যে সাধারণ মানুষ আমাদের কথা শুনতে পেয়েছে, এটাতেই কারোর রাগ হতে পারে। পুরো এলাকায় যতগুলো পার্টি অফিস রয়েছে, সবকটায় ভাঙচুর চলেছে।”

সিপিএমের এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে বিজেপি। বিজেপি যুব মোর্চার নেতা রাজা গোস্বামী স্পষ্ট জানান, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও রকম যোগ নেই। যদি ওরা এমন কোনও দাবি করে থাকেন, নিশ্চয়ই ওদের কাছে কোনও ভিডিয়ো ফুটেজ বা প্রমাণ রয়েছে, নিশ্চয়ই সেটা ওরা দেখাতে পারবেন। সম্পূর্ণ তদন্ত হোক, বেরিয়ে যাবে কে করেছেন।”

Follow Us