AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: মতুয়া মহাসঙ্ঘের দায়িত্ব কার হাতে? হাইকোর্টে মামলা করলেন শান্তনু

Shantanu Thakur: সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। দেশ জুড়ে সেই আইন কার্যকর হওয়ায় মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ আশার আলো দেখছে। তারই মধ্যে দায়িত্ব নিয়ে দ্বিধাভক্ত বাংলার এই ঠাকুর পরিবার। 

Calcutta High Court: মতুয়া মহাসঙ্ঘের দায়িত্ব কার হাতে? হাইকোর্টে মামলা করলেন শান্তনু
হাইকোর্টের দ্বারস্থ শান্তনুImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2024 | 6:05 PM
Share

কলকাতা: মতুয়া মহাসঙ্ঘের দায়িত্ব নিয়ে বিভ্রান্তি দীর্ঘদিনের। সম্প্রতি বিষয়টি প্রকাশ্য়ে আসে। সাংবাদিক বৈঠক করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর অভিযোগ করেন, ভুয়ো মহাসঙ্ঘ চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এমনকী অবৈধভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ১ কোটি ৪৫ হাজার টাকা জমা করার অভিযোগও তুলেছেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। আবার পাল্টা অভিযোগ সামনে এনেছেন শান্তনুও। এবার সেই ইস্যুতেই মামলা হল কলকাতা হাইকোর্টে। সোমবার মামলা করেছেন শান্তনু ঠাকুর। আগামী বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় মামলা করার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চের দ্বারস্থ হন। এরপর মামলার অনুমতি মেলে।

সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। দেশ জুড়ে সেই আইন কার্যকর হওয়ায় মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ আশার আলো দেখছে। তারই মধ্যে দায়িত্ব নিয়ে দ্বিধাভক্ত বাংলার এই ঠাকুর পরিবার।

উল্লেখ্য, গাইঘাটার ঠাকুরনগরে রয়েছে ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’ নামে দুটি সংগঠন। একটির সঙ্ঘাধিপতি হিসেবে রয়েছে মমতাবালার নাম আর অন্যটি শান্তনুর। মমতাবালার দাবি, শান্তনুর সংগঠনটি আসল নয়। আসল মহাসঙ্ঘ চালান তিনিই। সম্প্রতি তিনি দাবি করেছেন, মহাসঙ্ঘের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন শান্তনু আর তাতে প্রায় ১ কোটি ৪৫ হাজার টাকা অবৈধ ভাবে জমা করা হয়েছে। মমতাবালা চান, পুলিশ ওই টাকার সূত্র খুঁজে বের করুক।

অন্যদিকে, শান্তনুর দাবি, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পরিচালনার দায়িত্ব থাকে ঠাকুর পরিবারের ছেলেদের হাতে, পুত্রবধূরা দায়িত্ব পান না। তাই শান্তনু ঠাকুরের দাবি, মমতাবালার সংগঠনটাই ভুয়ো।

Follow Us