BJP Candidate List: টিকিট পেলেন শান্তনু ঠাকুরের স্ত্রী, চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
WB Assembly Election: মঙ্গলবার ১৩ আসনে প্রার্থী ঘোষণার পর আরও ৬ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা এখনও বাকি। এই তালিকায় দেখা যাচ্ছে, নাটাবাড়িতে বাদ পড়েছেন দলের বিদায়ী বিধায়ক মিহির গোস্বামী। সদ্য দলে যোগ দেওয়া গিরিজাশঙ্কর রায়কে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, ময়নাগুড়িতে প্রার্থী বদল করেছেন বিজেপি।

কলকাতা: চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার সকালে ১৩টি নামের তালিকা প্রকাশ করা হয়েছে। রয়েছে সিতাই, মগরাহাট, গড়বেতার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাগদা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। সদ্য দলে যোগ দেওয়া সন্তোষ পাঠককেও টিকিট দিয়েছে বিজেপি। দেখে নিন পুরো তালিকা।
| ক্র. নং | বিধানসভা নম্বর ও নাম | প্রার্থীর নাম |
|---|---|---|
| ১. | ৬ সিতাই / Sitai (SC) | শ্রী আশুতোষ বর্মা |
| ২. | ৮ নাটাবাড়ি / Natabari | শ্রী গিরিজা শঙ্কর রায় |
| ৩. | ৯৪ বাগদা / Bagda (SC) | শ্রীমতী সোমা ঠাকুর |
| ৪. | ১৪১ মগরাহাট পূর্ব / Magrahat Purba (SC) | শ্রী উত্তম কুমার বনিক |
| ৫. | ১৪৪ ফলতা / Falta | শ্রী দেবাংশু পান্ডা |
| ৬. | ১৫১ সোনারপুর উত্তর / Sonarpur Uttar | শ্রী দেবাশিস ধর |
| ৭. | ১৬২ চৌরঙ্গী / Chowrangee | শ্রী সন্তোষ পাঠক |
| ৮. | ১৭৩ হাওড়া দক্ষিণ / Howrah Dakshin | শ্রী শ্যামল হাতী |
| ৯. | ১৭৫ পাঁচলা / Panchla | শ্রী রঞ্জন কুমার পাল |
| ১০. | ২১১ চণ্ডীপুর / Chandipur | ডঃ পীযূষ কান্তি দাস |
| ১১. | ২৩৩ গড়বেতা / Garbeta | শ্রী প্রদীপ লোধা |
| ১২. | ২৬৫ মেমারি / Memari | শ্রী মানব গুহ |
| ১৩. | ২৮৩ বারাবনি / Barabani | শ্রী অরিজিত রায় |
দ্বিতীয় তালিকার পরিবর্তন
| ১. | ১৬ ময়নাগুড়ি / Maynaguri (SC) | শ্রী লালিম রায় |
মঙ্গলবার ১৩ আসনে প্রার্থী ঘোষণার পর আরও ৬ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা এখনও বাকি। ৬টি নাম নিয়ে এখনও চর্চা চলছে বিজেপির অন্দরে। এই তালিকায় দেখা যাচ্ছে, নাটাবাড়িতে বাদ পড়েছেন দলের বিদায়ী বিধায়ক মিহির গোস্বামী। সদ্য দলে যোগ দেওয়া গিরিজাশঙ্কর রায়কে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে চৌরঙ্গীতে প্রার্থী করা হয়েছে সদ্য় কংগ্রেস ছেড়ে আসা সন্তোষ পাঠককে। তালিকায় রয়েছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর, সাংবাদিক মানব গুহ।
অন্যদিকে, ময়নাগুড়িতে প্রার্থী বদল করেছেন বিজেপি। আগের তালিকায় ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক কৌশিক রায়কেই প্রার্থী করা হয়েছিল। সেই নাম বদল করে লালিম রায়কে প্রার্থী করা হয়েছে।
