AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: বোমা রাখা আছে! হুমকি মেল আসতেই শোরগোল কলকাতা বিমানবন্দরে

Kolkata Airport: ইতিমধ্যেই সিআইএসএফের পক্ষ থেকে বিমানবন্দরের ভিতর চিরুনি তল্লাশি চলছে। প্রতিটা কোণা, ছোট-বড় জায়াগা সব খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত বোমার কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে খতিয়ে দেখা হচ্ছে কোথা থেকে এই হুমকি মেল পাঠানো হয়েছে।

Kolkata Airport: বোমা রাখা আছে! হুমকি মেল আসতেই শোরগোল কলকাতা বিমানবন্দরে
কলকাতা এয়ারপোর্টে বোমাতঙ্ক!Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Apr 26, 2024 | 3:03 PM
Share

কলকাতা: কখনও বিমানে যান্ত্রিক ক্রুটি, কখনও আবার মদ্যপ যাত্রীদের দাপাদাপি, বিগত কয়েকদিন  ধরে কলকাতা বিমানবন্দরে লাগাতার এই ছবি দেখা গিয়েছে। এবার শুক্রবার সকাল থেকে বোমাতঙ্ক এয়ারপোর্টে। শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ই-মেল আসে। তাতেই জানানো হয় কলকাতা বিমানবন্দরে বোমা রাখা যাচ্ছে। মেলের খবর চাউর হতেই তা নিয়ে তীব্র চাপনউতোর শুরু হয়ে যায় কর্তৃপক্ষের লোকজনের মধ্যে। তৎপরতা বাড়ায় সিআইএসএফ। 

ইতিমধ্যেই সিআইএসএফের পক্ষ থেকে বিমানবন্দরের ভিতর চিরুনি তল্লাশি চলছে। প্রতিটা কোণা, ছোট-বড় জায়াগা সব খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত  বোমার কোনও খোঁজ পাওয়া যায়নি। তবে খতিয়ে দেখা হচ্ছে কোথা থেকে এই হুমকি মেল পাঠানো হয়েছে। সাহায্য নেওয়া হচ্ছে সাইবার বিশেষজ্ঞজের। প্রসঙ্গত, সাম্প্রতিককালে দেশের নানা প্রান্তে প্রায়শই এই এই কায়দায় মেল পাঠিয়ে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। এটা সেরকমই কোনও ঘটনার প্রতিচ্ছবি কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

মেলের পিছনে এক যাত্রীর হাত থাককে পারে বলে খবর। তাঁকেও চিহ্নিত করার চেষ্টা চলছে বলে বিমানবন্দর সূত্রে খবর। অন্যদিকে গোটা এলাাকতেই কড়া নজরদারি শুরু করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মাঠে নেমেছে বিধাননগর পুলিশও। পুলিশের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ অনুসন্ধার চালানো হচ্ছে। 

Follow Us
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
মদনের তিন ফ্ল্যাটে ইডির হানা! বিছানার তলা থেকে উদ্ধার নথি-টাকা
মদনের তিন ফ্ল্যাটে ইডির হানা! বিছানার তলা থেকে উদ্ধার নথি-টাকা
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
রবিবারই দিল্লিতে ফের বৈঠক বিক্ষুব্ধ সাংসদদের বৈঠক শুভেন্দুর?
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
ম্যানগ্রোভ নিয়ে বড় দুর্নীতি হয়েছে, বললেন বনমন্ত্রী
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক
সিআইডি-র যে প্রশ্নে দুম করে মেজাজ হারালেন অভিষেক