West Bengal News Live: প্রয়োজন ১০০ সই, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু তৃণমূলের

Breaking News in Bengali Live Updates: গত রবিবার কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দফায় দফায় বৈঠক করেছেন তিনি। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। অন্যদিকে, মেট্রো চ্যানেলে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা। সোমবার সেখানে উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal News Live: প্রয়োজন ১০০ সই, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু তৃণমূলের

Mar 10, 2026 | 11:40 AM

LIVE NEWS & UPDATES

  • 10 Mar 2026 11:38 AM (IST)

    TMC: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু তৃণমূলের

    • বেশ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হবে। পরে অভিষেক জানিয়েছিলেন সেই প্রক্রিয়া নিয়ে আলোচনাও চলছে। এবার সেই প্রক্রিয়া শুরু করছে তৃণমূল।
    • এমন একজন সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রক্রিয়া খুব একটা সহজ নয়। কার্যত এক বিচারপতির বিরুদ্ধে যে প্রক্রিয়ায় ইমপিচমেন্ট আনতে হয়, মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও তাই।
    • অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সাংসদ সংখ্যা ৪১। সে ক্ষেত্রে তৃণমূল অন্যান্য রাজনৈতিক দলের দ্বারস্থ হচ্ছেন বলেই সূত্রের খবর। ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলির কাছে সই চাওয়া হতে পারে।
  • 10 Mar 2026 10:06 AM (IST)

    Fire: গোবরডাঙা স্টেশনে ভয়াবহ আগুন

    • মঙ্গলবার সাতসকালে গোবরডাঙা স্টেশন লাগোয়া রেল বাজারে আগুন।
      আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত পরপর কয়েকটি দোকান। সকালের দিকে দোকানপাট বন্ধ থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন দোকানের মালিকরা।
    • পাঁচটা দোকান সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আরও সাতটির বেশি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। হাবরা এবং অশোকনগর থেকে দমকলের ইঞ্জিন গোবরডাঙার দিকে পাঠানো  হয়েছে।
    • ঘটনাস্থলে রয়েছে দমকল এবং গোবরডাঙা থানার পুলিশ। কীভাবে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
  • 10 Mar 2026 08:58 AM (IST)

    Dakhineswar: দক্ষিণেশ্বরে জ্ঞানেশ কুমারের গাড়ির বিক্ষোভ, কালো পতাকা তৃণমূল সমর্থকদের

    • যাওয়ার কথা ছিল শুধুমাত্র বেলুড় মঠে। পরে পরিকল্পনা পাল্টে দক্ষিণেশ্বরে যান তিনি। আর সেখানেই বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে।
    • বিমানবন্দর ও কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বর। মন্দিরের সামনে কালো পতাকা হাতে বহু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এদিন সকাল থেকে। কাছেই পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কীভাবে এত মানুষের জমায়েত হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
    • দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীরা এদিন বলতে থাকেন, ‘যেভাবে ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে হেনস্থা করছে, যেভাবে এত মানুষের মৃত্যু হয়েছে, তার প্রতিবাদেই আজ এই বিক্ষোভ।’ নিজেদের সাধারণ মানুষ বলে দাবি করেন ওই বিক্ষোভকারীরা। তবে আদতে তাঁরা তৃণমূলকর্মী ও সমর্থক বলে জানা যাচ্ছে।
  • 10 Mar 2026 08:40 AM (IST)

    Gyanesh Kumar: ‘হিংসা ছাড়া নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন’

    • সকালে হোটেল থেকে বেরিয়ে সোজা বেলুড় মঠে যান জ্ঞানেশ কুমার। সেখানে প্রায় ৪০ মিনিটের বেশি সময় ছিলেন তিনি।
    • সকাল সোয়া ৭টা নাগাদ নির্বাচন কমিশনার বেলুড় মঠে পৌঁছন। বেলুড় মঠ পরিদর্শনের পাশাপাশি তিনি বিভিন্ন মন্দিরে যান ও মহারাজদের সঙ্গে কথা বলেন। ৪৫ মিনিট বেলুড় মঠে থাকার পর তিনি বেরিয়ে যান।
    • বেলুড় থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্ঞানেশ কুমার বলেন, “ঠাকুর রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দর পূণ্যভূমি পশ্চিমবঙ্গ। কোনও হিংসা ছাড়াই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।”

কালীঘাটের পর দক্ষিণেশ্বর মন্দিরে জ্ঞানেশ কুমার। মঙ্গলবার সকালে প্রথমে বেলুড় মঠে যান তিনি। পরে, সেখান থেকে বেরিয়ে দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দির পরিদর্শন করেন। সেখানেই কালো পতাকা হাতে জড় হন তৃণমূল সমর্থকরা।

Follow Us