West Bengal News Today Highlights: বাংলার এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্যগত শুক্রবার, ২০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ। ইতিমধ্যেই রাজ্যের জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করে তাদের কমিশনের কাজে যোগ দেওয়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
এসআইআর নথি যাচাইয়ে এবার বাংলায় ভিন রাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জে. ভিপুল পাঞ্চোলির বেঞ্চ।
ওড়িশা এবং ঝাড়খণ্ডের জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করার জন্যও নির্দেশ দেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতি বলেন, “আমরা কলকাতা হাইকোর্ট থেকে একটি স্ট্যাটাস রিপোর্ট পেয়েছি। একজন অফিসার যদি ৫০ টি অভিযোগ খতিয়ে দেখেন, তাহলে মোট যত অফিসার নিয়োগ হচ্ছে, সেই অনুযায়ী পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে ৮০ দিন সময় লাগবে।” সিভিল জাজ যাদের তিন বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁদেরও ব্যবহার করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।
24 Feb 2026 11:39 AM (IST)
ভোটমুখী কলকাতায় বোমা উদ্ধার
সরশুনা থানার অন্তর্গত ১২৭ নম্বর ওয়ার্ডে রাস্তা থেকে উদ্ধার বোমা।
মানিক ও গিরি নামে দুই ব্যাক্তির নামে অভিযোগ।
অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে তাঁদের দিকে সন্দেহের তির।
ইতিমধ্যে বম্ব-স্কোয়াড এসে বোমা উদ্ধার করেছে। গোটা ঘটনার তদন্তে সরশুনা থানার পুলিশ।
24 Feb 2026 11:13 AM (IST)
Shootout in Kolkata: রাতের বেলা বাড়ি থেকে ডেকে এনে গুলি
খাস কলকাতায় চলল গুলি।
মধ্যরাত শ্যুট আউটের ঘটনা।
বেনিয়াপুকুরের তিলজলায় মধ্যরাতে পাঁচ থেকে ছ’রাউন্ড গুলি চলে।
গুলিবিদ্ধ যুবক এসএসকেএম-এর ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন।
24 Feb 2026 11:12 AM (IST)
প্রার্থী ঘোষণার আগেই লাভলির নাম লেখা শুরু দেওয়ালে
সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলী মৈত্র।
আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে যে প্রার্থী করছে দল, এমনটা জানা যায়নি।
কিন্তু তার আগেই দেওয়ালে দেওয়া তৃণমূল বিধায়িকার নাম।
কীভাবে ঘোষণার আগেই প্রার্থীর নাম লেখা হল দেওয়ালে? প্রশ্ন উঠতেই মুছে ফেলা হল দেওয়াল।
24 Feb 2026 10:58 AM (IST)
Bomb Recover: সরশুনায় উদ্ধার বোমা
ভোটের আগে খাস কলকাতায় বোমা উদ্ধার। সরশুনা থানার ১২৭ নম্বর ওয়ার্ডে রাস্তার মধ্যে পরে দীর্ঘক্ষণ ধরে পরে রইল বোমা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিক ও গিরি নামে দুই ব্যক্তি এই এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। তারাই এই বোমা ফেলেছে বলে অভিযোগ।
তারা আগেও এলাকায় বোমাবাজি করেছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। অভিযুক্তরা বিজেপি-র সঙ্গে জড়িত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এলাকার মানুষ আতঙ্কে।
24 Feb 2026 10:54 AM (IST)
SC: SIR নিয়ে জনস্বার্থ মামলা
রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত কমিশনের নিয়ন্ত্রণে থাকুক রাজ্য পুলিশ, এই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের সনাতনী সংসদের।
এস আই আর প্রক্রিয়ায় রাজনৈতিক হিংসা এবং পুলিশ প্রশাসনের অসহযোগিতার কথা উল্লেখ করে আরও একটি হলকনামা ফাইল করল নির্বাচন কমিশন।
24 Feb 2026 10:53 AM (IST)
SIR Case In SC: সুপ্রিম কোর্টে আজ SIR মামলার শুনানি
আজ সুপ্রিম কোর্টে ফের বাংলার এসআইআর মামলার শুনানি।
বাংলার এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্যগত শুক্রবার, ২০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ।
ইতিমধ্যেই রাজ্যের জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করে তাদের কমিশনের কাজে যোগ দেওয়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্ট প্রাথমিকভাবে জানিয়েছিল, মার্চের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে।
২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের চার দিন আগে ফের মামলা তালিকাভুক্ত হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
কলকাতা: আজ ফের সুপ্রিম কোর্টে বাংলার এসআইআর মামলার শুনানি। বাংলার এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্যগত শুক্রবারই ২০ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ। এদিকে সকাল থেকে তপ্ত কলকাতা। কারণ কলকাতায় বেনিয়াপুকুরে ঘটে গিয়েছে হাড়হিম ঘটনা। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে গুলি করে খুন করা হয়েছে। সরশুনা থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা! এদিকে, কলকাতার জঙ্গি-যোগের অভিযোগে তপ্ত রাজ্য রাজনীতি। আজ দিনভর কী ঘটল, দেখে নিন এক নজরে…