West Bengal News Today Live: আজ ফের আলিমুদ্দিনে নওশাদ, কাটতে পারে জট-জটিলতা

West Bengal News Today Highlights: হাওড়া পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ। অভিযুক্তের সঙ্গে তৃণমূল বিধায়কের ছবি ভাইরাল হতেই ছড়িয়েছে বিতর্ক। এদিকে, এসআইআর-এর কাছে আজই শহরে আসছেন এক ঝাঁক কেন্দ্রীয় পর্যবেক্ষক। বামেদের সঙ্গে আইএসএফের আসন রফা নিয়ে আজ জট কাটার সম্ভাবনা। এক নজরে দেখে নিন রাজ্যের সব খবর... 

West Bengal News Today Live: আজ ফের আলিমুদ্দিনে নওশাদ, কাটতে পারে জট-জটিলতা
আলিমুদ্দিনে নওশাদ সিদ্দিকি (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 25, 2026 | 2:23 PM

LIVE NEWS & UPDATES

  • 25 Feb 2026 02:21 PM (IST)

    SIR: CEC-র সঙ্গে বৈঠক বাতিল

    • ১লা মার্চ রাজ্যে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর দু দিনের বৈঠক বাতিল করল নির্বাচন কমিশন। এই বৈঠক পিছিয়ে গিয়েছে বলে কমিশন সূত্রের খবর।
    • অন্যদিকে আগামী বিধানসভা নির্বাচনে বুথের সংখ্যা বাড়ছে না। ৮০,৬৮১ বুথ তার সঙ্গে কিছু বহুতলে বুথ হবে।
    • SIR প্রক্রিয়া চলছে ।২৮শ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বের হলেও ভোট ঘোষণার পর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত বৈধ ভোটারের সংযোজন চলবে।
    • খসড়া তালিকায় ৫৮লক্ষ বাদ গেছে।চূড়ান্ত তালিকায় কয়েক লক্ষ নাম বাদ যাবে।এই পরিপ্রেক্ষিতে বুথের সংখ্যা আর বাড়ছে না।
  • 25 Feb 2026 02:19 PM (IST)

    SIR: কেন অ্যাডমিট গ্রহণযোগ্য? ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট

    • এসআইআর মামলায় সুপ্রিম সিদ্ধান্ত, গ্রহণ হবে আধার ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
    • মঙ্গলবারই শীর্ষ আদালত এই নির্দেশ দেয়। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ‘কাট অফ ডেট’ অনুযায়ী ডকুমেন্টস গৃহীত হবে।
    • এ দিন সুপ্রিম কোর্টে ফের মেনশন করা হয় পশ্চিমবঙ্গের এসআইআর মামলা।
    • বলা হয়, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত যে সব নথি জমা পড়েছে, সেই সব নথি আগামিকাল বিকেল ৫টার মধ্যে প্রিসাইডিং অফিসারের হাতে হস্তান্তর করবেন ইআরও (ERO) এবং এইআরও(AERO)-রা।
  • 25 Feb 2026 11:39 AM (IST)

    Howrah: যুবককে গুলি করে খুন, অভিযুক্তের তৃণমূল যোগ নিয়ে তরজা

    সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে হারুন খানের ছবি দেখা গিয়েছে

    • রাস্তায় এক যুবককে গুলি করে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর হাওড়ার পিলখানায়।
    • এই খুনের ঘটনায় এবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে। খুনে মূল অভিযুক্ত হারুন খানের তৃণমূল যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।
    • সোশ্যাল মিডিয়ায় উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে হারুন খানের একাধিক ছবি সামনে এসেছে। খুনে অভিযুক্ত যুবক তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে অভিযোগ।
    • এই নিয়ে শোরগোল পড়তেই মুখ খুললেন উত্তর হাওড়ার বিধায়ক। হারুন খানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ খারিজ করলেন গৌতম চৌধুরী।

    বিস্তারিত: তৃণমূল বিধায়কের প্রচারে পিলখানায় গুলি করে খুনে মূল অভিযুক্ত, ছবি সামনে আসতেই শাসক MLA বললেন…

  • 25 Feb 2026 11:10 AM (IST)

    SIR: রাজ্যে আসছে এক ঝাঁক কেন্দ্রীয় পর্যবেক্ষক

    • ভোট বিজ্ঞপ্তি রাজ্যে আসছে এক ঝাঁক কেন্দ্রীয় পর্যবেক্ষক
    • প্রত্যেক বিধানসভায় চূড়ান্ত নজরদারিতে অন্তত একজন পর্যবেক্ষক
    • মনোনয়ন প্রক্রিয়াও চলবে কেন্দ্রীয় পর্যবেক্ষকের নজরদারিতে
    • ১৪৪৪ জন কেন্দ্রীয় অফিসারকে পর্যবেক্ষক হিসাবে প্রশিক্ষণ
  • 25 Feb 2026 11:04 AM (IST)

    SIR: কত দফায় বাংলায় ভোট?

    • কত দফায় বাংলায় ভোট?
    • ২৮ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, তবে পূর্ণাঙ্গ নয়
    • পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা?
    • কমিশন মনে করছে, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেও ভোট ঘোষণা হতে পারে
    • নির্ধারিত সূচি মেনেই মার্চের শুরুতে নির্ঘণ্ট প্রকাশ: সূত্র
  • 25 Feb 2026 10:59 AM (IST)

    আজ আলিমুদ্দিনে নওশাদ

    • আজ ফের আলিমুদ্দিনে যাবেন নওশাদ।
    • বামেদের সঙ্গে আইএসএফের আসন সমঝোতা প্রায় শেষ হয়ে এলেও কাঁটা মুর্শিদাবাদ।
    • মুর্শিদাবাদে অধিক আসন চাইছে ISF।
    • মুর্শিদাবাদের একাধিক আসন নিয়ে মত মিলছে না সেলিম ও নওশাদের।
    • আজ সন্ধে ৭ টার পরে ফের বৈঠক সেলিম নওশাদের

কলকাতা: ভোটের আগেই গুলি বোমাতে তপ্ত শহর কলকাতা। হাওড়া পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ। অভিযুক্তের সঙ্গে তৃণমূল বিধায়কের ছবি ভাইরাল হতেই ছড়িয়েছে বিতর্ক। এদিকে, এসআইআর-এর কাছে আজই শহরে আসছেন এক ঝাঁক কেন্দ্রীয় পর্যবেক্ষক। বামেদের সঙ্গে আইএসএফের আসন রফা নিয়ে আজ জট কাটার সম্ভাবনা। এক নজরে দেখে নিন রাজ্যের সব খবর…