West Bengal News Today Highlights: কয়লা দুর্নীতিতে বঙ্গে ফের অ্যাকশন মোডে ED, বহরমপুরে NIA টিম
Breaking News in Bengali Live Updates: অশান্তির নেপথ্যে কাদের ইন্ধন? বুঝতে সোশ্যাল মিডিয়ায় নজর দিয়েছেন তদন্তকারীরা। ধৃত ৩৬ জনকে বৃহস্পতিবার এনআইএ আদালতে পেশ করা হবে। ওই দিনই অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইবে এনআইএ। ২৫ ফেব্রুয়ারি আদালতে রিপোর্ট দেবে কেন্দ্রীয় এজেন্সি।

বাঁদিকে ইডি হানার ছবি, ডানদিকে বেলডাঙায় NIA টিমImage Credit source: TV9 Bangla
LIVE NEWS & UPDATES
-
03 Feb 2026 02:41 PM (IST)
কে এই বুদবুদ থানার ওসি?
- মনোরঞ্জন মণ্ডল! সকাল থেকে এই নাম সংবাদ শিরোনামে। পেশায় পুলিশ কর্তা। তিনিই এখন ইডি-র আতস কাচের নীচে।
- কয়লা পাচার মামলায় কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
- কিন্তু কে এই মনোরঞ্জন মণ্ডল? বর্তমানে তিনি বুদবুদ থানার ওসি! তবে এই মামলায় এই প্রথম নয়, ২০২৪ সালেও তিনি একবার সাসপেন্ড হয়েছিলেন।
- বারাবনি পুলিশ স্টেশনের সাব-ইনস্পেক্টর ও অফিসার-ইন-চার্জ (OC) হিসাবে দায়িত্বে ছিলেন।
- সে সময়ে তাঁকে অপেশাদার আচরণ ও কর্তব্যে গাফিলতির অভিযোগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট কর্তৃক সাসপেন্ড করা হয়েছিল।
-
03 Feb 2026 02:39 PM (IST)
কয়লা মামলায় ED হানা
- বালি এবং কয়লা পাচার মামলার তদন্তে ফের সক্রিয় ইডি। মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি চলছে কলকাতা, দুর্গাপুর, আসানসোলের একাধিক ঠিকানায়।
- তদন্ত চলাকালীন জামুরিয়ার বনসালদের বাড়িতে ইডি অফিসার ঢুকল দুই ব্যাঙ্ক কর্মীকে নিয়ে। হাতে বড় বস্তা। সূত্রের খবর বহু নগদ টাকা পাওয়া গিয়েছে।
- কয়লা পাচার মামলায় দুর্গাপুর-পাণ্ডবেশ্বরে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
- কয়লা পাচারে হাওয়ালা যোগ জামুরিয়ার বনসাল পরিবারের। রাজেশ বনসালের বাড়িতে ইডির তল্লাশি।
- সূত্রের খবর নগদ ৬৫ লক্ষ টাকা এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে রাজেশের বাড়ি থেকে। টাকা গোনার কাজ চলছে এখনও। পাওয়া গিয়েছে বহু নথি। বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের খাতা।
-
-
03 Feb 2026 12:18 PM (IST)
Minakhan: SIR-এর শুনানিতে হয়রানি
- মিনাখাঁয় SIR-এর শুনানিতে হয়রানির অভিযোগ।
- মিনাখাঁয় মধ্যরাত পর্যন্ত শুনানিতে লম্বা লাইন।
- বিডিও অফিসের সামনে চরম হয়রানির অভিযোগ।
- লাইনে দাঁড়িয়ে বিরক্ত বয়স্ক থেকে পরিযায়ী শ্রমিকরা।
-
03 Feb 2026 12:14 PM (IST)
IPAC Case: সুপ্রিম কোর্টে IPAC মামলার শুনানি হল না
- আজ হচ্ছে না সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি।
- রাজ্য সরকার ও পুলিশের তরফে একাধিক হলফনামা সুপ্রিম কোর্টে।
- হলফনামা খতিয়ে দেখতে ১ সপ্তাহ সময় চাইলেন সলিসেটর জেনারেল।
- আপত্তি করেননি রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।
- মামলার পরবর্তী শুনানি পরের মঙ্গলবার।
-
03 Feb 2026 12:11 PM (IST)
Beldanga: বেলডাঙায় NIA টিম
- বেলডাঙা হিংসার তদন্তে বহরমপুরে NIA টিম।
- ঝাড়খণ্ডে নিহত আলাউদ্দিন শেখের বাড়িতে এনআইএ টিম।
- অশান্তির নেপথ্যে কাদের ইন্ধন? বুঝতে সোশ্যাল মিডিয়ায় নজর দিয়েছেন তদন্তকারীরা।
- ধৃত ৩৬ জনকে বৃহস্পতিবার এনআইএ আদালতে পেশ করা হবে।
-
কলকাতা: বেলডাঙা হিংসার তদন্তে বহরমপুরে NIA টিম। ঝাড়খণ্ডে নিহত আলাউদ্দিন শেখের বাড়িতে এনআইএ টিম। অশান্তির নেপথ্যে কাদের ইন্ধন? বুঝতে সোশ্যাল মিডিয়ায় নজর দিয়েছেন তদন্তকারীরা। ধৃত ৩৬ জনকে বৃহস্পতিবার এনআইএ আদালতে পেশ করা হবে। ওই দিনই অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাইবে এনআইএ। ২৫ ফেব্রুয়ারি আদালতে রিপোর্ট দেবে কেন্দ্রীয় এজেন্সি। কয়লা পাচার মামলায় রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা! বুদবুদ থানার ওসির বাড়িতে ইডি হানা। একনজরে দেখুন বাংলায় আজকে কী কী ঘটছে…