AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘৭ দিনের মধ্যে জানাতে হবে’, অভিষেকের সম্পত্তি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

Abhishek Banerjee at High Court: শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নয়, তাঁর মায়ের নামে থাকা কালীঘাটের বাড়ি নিয়েও নোটিস দেওয়া হয়েছে। অভিযোগ, তাঁদের বাড়ির বিশেষ অংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। জানা গিয়েছে, অভিষেকের বাড়িটির মালিকানা রয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের নামে।

Calcutta High Court: '৭ দিনের মধ্যে জানাতে হবে', অভিষেকের সম্পত্তি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
হাইকোর্টে অভিষেক Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 03, 2026 | 7:30 PM
Share

কলকাতা: গত কয়েকদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তাঁর বাড়িতে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে একাধিক নোটিস দেওয়া হয়েছে কলকাতা পুরনিগমের তরফে। সেই ইস্যুতে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে তৃণমূল সাংসদের পরিবার। এবার সেই বাড়ি নিয়েই বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কী নির্দেশ হাইকোর্টের

অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির কোথায় কোথায় বিচ্যুতি? সম্পত্তির কোন অংশ নিয়ে আপত্তি? কতটা অংশ জুড়ে সমস্যা রয়েছে? এই বিষয়ে কলকাতা পুরনিগমকে তথ্য় জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে জানাতে হবে সেই তথ্য। বিচারপতি স্মিতা দাস দে এমনই নির্দেশ দিলেন বুধবার।

জবাব দিতে হবে সম্পত্তির মালিকদেরও

বাড়ির অবৈধ অংশ কতটা, তা জেনে আগামী ২ সপ্তাহের মধ্যে তার জবাব দেবে সম্পত্তির মালিকেরা। ৪ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। এর মধ্যে বেআইনি নির্মাণ সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ চালিয়ে যেতে পারবে কলকাতা পুরনিগম। পর্যবেক্ষণে এ কথা জানিয়েছেন বিচারপতি স্মিতা দাস দে।

শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নয়, তাঁর মায়ের নামে থাকা কালীঘাটের বাড়ি নিয়েও নোটিস দেওয়া হয়েছে। অভিযোগ, তাঁদের বাড়ির বিশেষ অংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। জানা গিয়েছে, অভিষেকের বাড়িটির মালিকানা রয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের নামে।

অভিষেকের বাবা-মা কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন, তাঁদের ২৯-সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে নোটিস পাঠিয়েছে পুরনিগম। নিজেদের আবেদনে তাঁরা দাবি করেছেন, এই বাড়ি বৈধভাবে নির্মিত। তারপরও বেআইনি নির্মাণ নিয়ে নোটিস পাঠিয়েছে পৌরনিগম। তাই, নোটিসটি খারিজ করা হোক।

Follow Us