AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maitree Express: এবার বাতিল মৈত্রী এক্সপ্রেস, রেল ফেরাচ্ছে টিকিটের টাকা

Cancellation of Maitree Express: এই আবহে রেল জানিয়ে দিল আপাতত দু'দিন কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হচ্ছে। রেল জানিয়েছে, পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আজ ২২ জুলাই ও মঙ্গলবার ২৩ জুলাই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

Maitree Express: এবার বাতিল মৈত্রী এক্সপ্রেস, রেল ফেরাচ্ছে টিকিটের টাকা
মৈত্রী এক্সপ্রেস বাতিল।
| Edited By: | Updated on: Jul 22, 2024 | 1:13 PM
Share

কলকাতা: আগেই ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস। এবার বাতিল হল মৈত্রী এক্সপ্রেসও। রেলের তরফে সোমবার এমন ঘোষণাই করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে পুরো ভাড়াই ফেরত পাবেন যাত্রীরা।

সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তোলপাড় বাংলাদেশ। সংরক্ষণের বিরোধিতায় পথে নেমেছে সে দেশের লক্ষ লক্ষ মানুষ। যাদের সিংহভাগই পড়ুয়া বলে দাবি। রবিবার সে দেশের সুপ্রিম কোর্ট এই সংরক্ষণ ইস্যুতে বড় নির্দেশও দেয়। জানিয়ে দেয় ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে হবে, ৭ শতাংশ হবে সংরক্ষণের ভিত্তিতে। এর মধ্যে আবার ৫ শতাংশ থাকবে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য, ১ শতাংশ অন্য অনগ্রসর শ্রেণির জন্য, ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য।

তবে তারপরও অশান্তির আগুন যে স্তিমিত, তেমনটা একেবারেই নয়। এখনও অবধি ১১৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রবিবারও নতুন করে অশান্তি হয়েছে। মৃত্যুও হয়েছে। ওপার বাংলার এই অশান্তির প্রভাব পড়েছে পেট্রাপোল বেনাপোলে আমদানি রফতানির ক্ষেত্রে। একইভাবে বাংলা-বাংলাদেশ রেলযাত্রাতেও তার প্রভাব দেখা গিয়েছে।

এই আবহে রেল জানিয়ে দিল আপাতত দু’দিন কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হচ্ছে। বাতিল থাকছে 13108 কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস, 13107 ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, 13109 কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস।

রেল জানিয়েছে, পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আজ ২২ জুলাই ও মঙ্গলবার ২৩ জুলাই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। রেল জানিয়েছে, যাঁরা এই তিন মৈত্রী এক্সপ্রেসের টিকিট কেটেছেন, তাঁরা টিকিটের টাকা ফেরত পাবেন। যদিও তার জন্য কিছু শর্ত রাখা হয়েছে। টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বিশেষ টিকিট কাউন্টার থেকেই। টিকিট হারিয়ে গেলে তাঁকে টাকা ফেরানো হবে না।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?