AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asit Majumdar: পা ছুঁয়ে প্রণাম করার পর দেবাংশুকে নিয়েই ক্যামেরার আড়ালে চলে গেলেন অসিত

Hooghly: টিকিট না পেয়ে অসিত মজুমদার আগেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। একরাশ হতাশার সঙ্গে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন। সাফ বলেছেন, “রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম।” তবে দেবাংশুর বক্তব্য, “অসিতবাবু আমার পিতৃসম, আমি ওঁর সন্তানের মতো। রাজনৈতিক ক্ষেত্রে মান-অভিমান থাকতেই পারে, কিন্তু আমি বিশ্বাস করি একজন পিতা কখনোই তাঁর সন্তানকে ফিরিয়ে দেবেন না।"

Asit Majumdar: পা ছুঁয়ে প্রণাম করার পর দেবাংশুকে নিয়েই ক্যামেরার আড়ালে চলে গেলেন অসিত
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 18, 2026 | 11:30 PM
Share

হুগলি: টিকিট পাননি তিনবারের বিধয়ক অসিত মজুমদার। হতাশায় রাজনীতিই ছেড়ে দেবেন বলেছেন। তাঁর জায়গায় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে। এই নিয়ে দ্বিতীয়বার ভোটে লডছেন তিনি। জয়ের অভিজ্ঞতাও নেই তাঁর ঝুলিতে। মান-অভিমানের মাঝে এবার সোজা গিয়ে অসিত মজুমদারকে প্রণাম করলেন দেবাংশু।

বুধবার সন্ধ্যায় প্রচারে বেরিয়ে দেবাংশু সোজা পৌঁছে যান অসিতের কার্যালয়ে। অফিসের ভিতরে ঢুকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন দেবাংশু। তাঁদের ঘিরে ছিল সংবাদমাধ্যমের ক্যামেরা। সেদিকে তাকিয়ে অসিত মজুমদার বলেন, “ছবি তুলে নিন, আমি ওকে নিয়ে একটু ভিতরে যাব।” এরপর কার্যালয়ের ভিতরের একটি ঘরে চলে যান তাঁরা।

দীর্ঘ সময় কথা হয় অসিত ও দেবাংশুর মধ্যে। পরে বেরিয়ে এসে দেবাংশু বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ। কোনও দ্বন্দ্ব বা বিরোধ যে নেই, সেটাই বোঝানোর চেষ্টা করেন দেবাংশু। অন্যদিকে, অসিত মজুমদার জানান, তিনি শীঘ্রই দলের কর্মীদের নিয়ে বসবেন, দলের কাজ করবেন।

টিকিট না পেয়ে অসিত মজুমদার আগেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। একরাশ হতাশার সঙ্গে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন। সাফ বলেছেন, “রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম।” তবে দেবাংশুর বক্তব্য, “অসিতবাবু আমার পিতৃসম, আমি ওঁর সন্তানের মতো। রাজনৈতিক ক্ষেত্রে মান-অভিমান থাকতেই পারে, কিন্তু আমি বিশ্বাস করি একজন পিতা কখনোই তাঁর সন্তানকে ফিরিয়ে দেবেন না। আমি অবশ্যই ওনার সঙ্গে কথা বলব, ওনার আশীর্বাদ নিয়ে এগোব।”

Follow Us