AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Car Accident: মদের নেশায় চুর! ১০০-র স্পিডে গাড়ি ছোটাতে গিয়ে ফোর্ট উইলিয়ামের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা

Drunk Driving Accident: শনিবার সকালে এই দুর্ঘটনার পর চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় ওই চালক গাড়ি চালাচ্ছিলেন। সজোরে ধাক্কার জেরে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। সামনের অংশটি নেই বললেই চলে।

Car Accident: মদের নেশায় চুর! ১০০-র স্পিডে গাড়ি ছোটাতে গিয়ে ফোর্ট উইলিয়ামের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 26, 2026 | 10:02 AM
Share

কলকাতা: ১০০-র কাঁটা পেরিয়ে গিয়েছিল গাড়ির স্পিড। আরও কতটা গতিতে ছুটতে পারে গাড়ি, তাই দেখছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়ি সজোরে মারল ধাক্কা। শনিবার সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ফোর্ট উইলিয়ামের সামনে। দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ।

আজ, শনিবার সকালে ফোর্ট উইলিয়ামের দিক থেকে ভিক্টোরিয়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি। ১০০ কিলোমিটার গতিতে  গাড়ি চালাতে গিয়েই এই দুর্ঘটনা।

ট্রাফিক পুলিশ সূত্রে খবর, গাড়ির গতি এতটাই বেশি ছিল যে ধাক্কার জেরে দুটি প্রকাণ্ড গাছ ভেঙে উপড়ে গিয়েছে।

শনিবার সকালে এই দুর্ঘটনার পর চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মদ্যপ অবস্থায় ওই চালক গাড়ি চালাচ্ছিলেন। সজোরে ধাক্কার জেরে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে এয়ার ব্যাগ থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন গাড়ির চালক।

সকালের দিকে ফোর্ট উইলিয়ামের পাশের এই রাস্তায় বহু মানুষ প্রাতঃভ্রমণে আসেন। সেইসময় এই দুর্ঘটনা ঘটলে বড়সড় ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা থাকত বলেই পুলিশ মনে করছে।

Follow Us