AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন শান্তনু

CBI: এই দুর্নীতির অন্যতম কারিগর হিসাবে সিবিআই-এর তদন্তে উঠে আসে শান্তনুর নাম। চার্জশিটে সেই বিষয়টিও উল্লেখ করেছিল সিবিআই। কিন্তু এখনও পর্যন্ত বিচারপ্রক্রিয়া শুরু না হওয়ায়, সেটাকেই 'গ্রাউন্ড' হিসাবে দেখিয়েছেন শান্তনু।

CBI: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন শান্তনু
জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায় Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 20, 2025 | 6:26 PM
Share

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন বহিষ্কৃত তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। জামিন মঞ্জুর করল সিবিআই বিশেষ আদালত। তবে জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না শান্তনুর।  আদালত শান্তনুর ওপর বেশ কিছু শর্ত আরোপ করেছে।

এই দুর্নীতির অন্যতম কারিগর হিসাবে সিবিআই-এর তদন্তে উঠে আসে শান্তনুর নাম। চার্জশিটে সেই বিষয়টিও উল্লেখ করেছিল সিবিআই। কিন্তু এখনও পর্যন্ত বিচারপ্রক্রিয়া শুরু না হওয়ায়, সেটাকেই ‘গ্রাউন্ড’ হিসাবে দেখিয়েছেন শান্তনু। সেই কারণেই শান্তনুর জামিন মঞ্জুর করেছে আদালত।

এর আগে প্রাথমিক নিয়োগে তিনি ইডির মামলা থেকেও জামিন পেয়েছিলেন। ফলে এ বার জেল থেকে বেরোতে পারবেন শান্তনু।  এই নিয়ে প্রাথমিকের নিয়োগ মামলায় মোট ছ’জন অভিযুক্ত জামিন পেলেন।

প্রাথমিক মামলায় নাম জড়ানোর পর ২০২৩ সালে শান্তনুকে গ্রেফতার করেছিল ইডি। পরে এই মামলায় সিবিআইও তাঁকে হেফাজতে নেয়। দুর্নীতিতে নাম ওঠার পর তাঁকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। কালীঘাটের ‘কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বিতর্কিত অডিয়োতেও শান্তনুর গলা শোনা গিয়েছিল বলে দাবি করে সিবিআই। অডিয়োর সঙ্গে মেলানোর জন্য শান্তনুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল সিবিআই। তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?