AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Navami at CU: পাহারায় কেন্দ্রীয় বাহিনী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরেই শুরু রামের পুজো

বেলা গড়াতে দেখা যায়, ক্যাম্পাসের গেটের বাইরে রামের মূর্তি এনে বসায় উদ্যোক্তারা।  অনুমতি না মেলায় শেষমেশ ক্যাম্পাসের বাইরেই  শুরু হয় পুজো। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, "বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কেবল সরস্বতী পুজোই হতে পারে। অন্য কোনও পুজো নয়।"

Ram Navami at CU: পাহারায় কেন্দ্রীয় বাহিনী, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরেই শুরু রামের পুজো
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বাইরে পুজো Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 26, 2026 | 12:41 PM
Share

কলকাতা: বছর দুয়েক আগে রামনবমীর পুজো নিয়ে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবছর যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালিত হলেও, কলকাতা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এবছর ক্যাম্পাসের ভিতরেই রামনবমী পালনের জন্য অনুমতি চেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ABVP সমর্থকরা। কিন্তু তাতে কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। এই নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ক্যাম্পাসের ভিতরে মিছিল করারও অনুমতি চেয়েছিলেন ABVP সমর্থিত ছাত্রছাত্রীরা। অনুমতি মেলেনি তাতেও। এই নিয়ে এদিন সকাল থেকেই ক্যাম্পাসের মধ্যে চাপানউতোর তৈরি হয়।

বেলা গড়াতে দেখা যায়, ক্যাম্পাসের গেটের বাইরে রামের মূর্তি এনে বসায় উদ্যোক্তারা।  অনুমতি না মেলায় শেষমেশ ক্যাম্পাসের বাইরেই  শুরু হয় পুজো। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে কেবল সরস্বতী পুজোই হতে পারে। অন্য কোনও পুজো নয়। এক উদ্যোক্তা ছাত্রের বক্তব্য, “যদি ক্যাম্পাসের ভিতরে ইফতার পালিত হতে পারে, তাহলে রামনবমীও পালিত হতে পারত। তবে আমরা বাইরেই পুজোটা করছি।”

উল্লেখ্য, ঠিক ২ বছর আগে রামনবমীর পুজো ঘিরে উত্তাল হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। হাসপাতালে রক্তারক্তিকাণ্ড ঘটে। এমনকি ধস্তাধস্তিতে আহত হন উপাচার্যও। বছর দুয়েক আগে যাদবপুরের এই অশান্তি হয়। রক্তারক্তি হয়। উপাচার্য পর্যন্ত আহত হয়। গতবছর থেকে নির্বিঘ্নে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালিত হচ্ছে।

Follow Us
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা