AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Govt Fund: পশ্চিমবঙ্গের জন্য ৬৮০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

WB Govt: দুটি স্তরে এই টাকা খরচ করা হয়। স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং শোধন, পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংগ্রহ এবং জল পুনর্ব্যবহারের মতো কাজে কিছু টাকা বরাদ্দ থাকে, আর বাকি টাকা বরাদ্দ করা হয় ত্রিস্তরীয় পঞ্চায়েতে কর্মরত কর্মীদের বেতন ও প্রশাসনিক কাজকর্মে।

Govt Fund: পশ্চিমবঙ্গের জন্য ৬৮০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র
নবান্নImage Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 12, 2026 | 11:34 PM
Share

কলকাতা: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বিরুদ্ধে বারবার পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার অভিযোগ তুলেছে তৃণমূল। বিশেষত মনরেগার টাকা না দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে কেন্দ্রীয় সরকারের এই দফতরকে। এবার সেই গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফেই কয়েকশ কোটি টাকা বরাদ্দ করা হল পশ্চিমবঙ্গের জন্য।

অন্যান্য রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জন্য বৃহস্পতিবারই বরাদ্দ করা হয়েছে টাকা। মোটি ৬৮০.৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গকে একই কিস্তির আওতায় ২১টি জেলা পরিষদ, ৩৩৫টি ব্লক পঞ্চায়েত এবং ৩,২২৫টি গ্রাম পঞ্চায়েতের জন্য ৬৮,০৮৫.৭৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

দুটি স্তরে এই টাকা খরচ করা হয়। স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং শোধন, পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংগ্রহ এবং জল পুনর্ব্যবহারের মতো কাজে কিছু টাকা বরাদ্দ থাকে, আর বাকি টাকা বরাদ্দ করা হয় ত্রিস্তরীয় পঞ্চায়েতে কর্মরত কর্মীদের বেতন ও প্রশাসনিক কাজকর্মে।

বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশেও বরাদ্দ করা হয়েছে টাকা। ২০২৫-২৬ অর্থবছরের জন্য পঞ্চদশ অর্থ কমিশন অনুদানের দ্বিতীয় কিস্তি মঞ্জুর করেছে। এই কিস্তির আওতায়, বিহারের ৩৮টি জেলা পঞ্চায়েত, ৫৩৩টি ব্লক পঞ্চায়েত, ৮,০৫৩টি গ্রাম পঞ্চায়েত উপকৃত হবে। হিমাচল প্রদেশের জন্য বরাদ্দ ৬৮.৩০ কোটি টাকা।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা