Chingrighata Metro: ‘হাইকোর্ট বলার পরেও রাজ্যের আপত্তিতেই আটকে চিংড়িঘাটা মেট্রোর কাজ’, ক্ষোভে ফুঁসছেন রেলমন্ত্রী

Kolkata: জোকা অন্যদিকে নিউ গড়িয়া, নোয়াপাড়া-সহ গোটা কলকাতাকে জুড়ে দেওয়ার জন্য একাধিক মেট্রো প্রকল্পের কাজ চলছে। কাজও চলছে পুরোদমে। কিন্তু বারবারই সমস্যা দাঁড়াচ্ছে জমি জট নিয়েই। রেল মন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে বারবার চিঠি গেলেও জট কাটেনি। চিংড়িঘাটায় মাত্র ৩১১ মিটার অংশে কাজ বাকি।

Chingrighata Metro: ‘হাইকোর্ট বলার পরেও রাজ্যের আপত্তিতেই আটকে চিংড়িঘাটা মেট্রোর কাজ’, ক্ষোভে ফুঁসছেন রেলমন্ত্রী
আর কী বললেন রেলমন্ত্রী? Image Credit source: TV 9 Bangla GFX

| Edited By: জয়দীপ দাস

Feb 02, 2026 | 6:14 PM

কলকাতা: ৪০ বছরে কলকাতা মেট্রোয় মাত্র ২৭ কিলোমিটার পথ জুড়েছিল। কিন্তু মোদী সরকারের আমলে ১১ বছরেই ৪৫ কিলোমিটার পথ মেট্রোর সঙ্গে জুড়েছে। মেট্রো প্রকল্পে আরও গতি আসতো কিন্তু রাজ্যের অসহযোগিতায় তা থমকে যাচ্ছে।  কলকাতা মেট্রোয় কাজ আটকে থাকা নিয়ে এভাবেই সাংবাদিক বৈঠকে সরব হলেন রেলমন্ত্রী। তাঁর সাফ কথা, “হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও চিংড়িঘাটায় কাজে বাধা রাজ্যের। না হলে এই প্রকল্পের কাজ আরও গতিতে হতে পারতো। চিংড়িঘাটা একটা বাইপাস রোড করে দেওয়া হয়েছে, হাইকোর্টের অর্ডারও রয়েছে, কিন্তু দেড় বছরের বেশি সময় ধরে ওখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কাজের অনুমতি পাওয়া যাচ্ছে না।” 

এদিকে এবারের বাজেটে কলকাতা মেট্রোর জন্য ২১০০ কোটি টাকারও বেশি বরাদ্দ হয়েছে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে ৫২৯ কোটি। দমদম বিমান বন্দর থেকে রাজহারহাট হয়ে গড়িয়া পর্যন্ত যে মেট্রো প্রকল্প রয়েছে তার জন্য বরাদ্দ হয়েছে ৭০৫ কোটি ৫০ লক্ষ টাকা। অন্যদিকে জোকা বিবাদী বাগ ভায়া মাঝেরহাট মেট্রোর জন্য বরাদ্দ হয়েছে ৯০৬ কোটি টাকা। 

একদিকে জোকা অন্যদিকে নিউ গড়িয়া, নোয়াপাড়া-সহ গোটা কলকাতাকে জুড়ে দেওয়ার জন্য একাধিক মেট্রো প্রকল্পের কাজ চলছে। কাজও চলছে পুরোদমে। কিন্তু বারবারই সমস্যা দাঁড়াচ্ছে জমি জট নিয়েই। রেল মন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে বারবার চিঠি গেলেও জট কাটেনি। চিংড়িঘাটায় মাত্র ৩১১ মিটার অংশে কাজ বাকি। মেট্রোর তরফে টাকা দিয়ে সার্ভিস রোড তৈরি করে দেওয়া হলেও জট কাটছে না, কলকাতা পুলিশের তরফে কাজের অনুমতি মিলছে না বলে অভিযোগ। এবার এ নিয়ে খোদ রেলমন্ত্রী মুখ খুললেন।