AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CID: বাংলাদেশি মহিলাকে দূরন্ত এক্সপ্রেসে উঠিয়ে বড় খেলা খেলতে গিয়েছিলেন এই দম্পতি, ‘কাছা খুলে হাতে ধরাল’ CID

CID: সিআইডি সূত্রের খবর, গত ৮ তারিখ শিয়ালদহ-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে এক মহিলাকে দেখে সন্দেহ হয় আরপিএফের। তাঁরা জিজ্ঞাসা করেন তাঁকে। তখনই জানতে পারেন মহিলা বাংলাদেশি।কাজের খোঁজ করছিলেন তিনি।

CID: বাংলাদেশি মহিলাকে দূরন্ত এক্সপ্রেসে উঠিয়ে বড় খেলা খেলতে গিয়েছিলেন এই দম্পতি, 'কাছা খুলে হাতে ধরাল' CID
গ্রেফতার দম্পতিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 06, 2024 | 11:37 PM
Share

কলকাতা: কাজ পাইয়ে দেবে। এমনই আশ্বাস দিয়েছিলেন দম্পতি। তবে ভিতরে-ভিতরে যে এই ফন্দি ছিল কে জানত? তবে রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল বাংলাদেশি মহিলার। জানা যাচ্ছে, বাংলাদেশি ওই মহিলাকে শিয়ালদহ হয়ে দিল্লি এবং সেখান থেকে কানাডাতে পাচার করার চেষ্টা করছিল ওই দম্পতি। তবে বিষয়টি জানার পরই অভিযুক্তরা গ্রেফতার হয়। ধৃতদের নাম বুদ্ধদেব গণ এবং সোনিয়া ফকির। বাড়ি এ নদিয়ার কল্যাণীতে। পাচারের হাত থেকে উদ্ধার হওয়া মহিলার অভিযোগের ভিত্তিতে সিআইডির অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (এএইচটিইউ) গ্রেফতার করেছে অভিযুক্তকে।

সিআইডি সূত্রের খবর, গত ৮ তারিখ শিয়ালদহ-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে এক মহিলাকে দেখে সন্দেহ হয় আরপিএফের। তাঁরা জিজ্ঞাসা করেন তাঁকে। তখনই জানতে পারেন মহিলা বাংলাদেশি।কাজের খোঁজ করছিলেন তিনি। তবে তাঁকে কাজ দেওয়ার নাম করে বাংলাদেশ থেকে এনে সীমান্ত পার করিয়ে দিল্লিগামী দুরন্ত এক্সপ্রেসে টিকিট কেটে তুলে দেন সেই সাহায্যকারী ব্যক্তি। একটি সিম কার্ড দেন মোবাইলে বলে রেল পুলিশকে জানান ওই মহিলা।

রেল পুলিশের আর বুঝতে অসুবিধা হয়নি বিষয়টি। দ্রুত ওই মহিলাকে উদ্ধার করেন। এবং অভিযোগ দায়ের করা হয়। খবর যায় সিআইডির এএইচটিইউ -এ। তাঁরা তদন্তে নেমে জানতে পারেন মহিলাকে কাজের নাম করে দিল্লি হয়ে কানাডাতে পাঠানোর ছক কষেছিল পাচারকারীরা। শুধু তাই নয়, বাংলাদেশ থেকেও তাঁকে বেআইনিভাবে সীমান্ত পার করানো হয়।

পুলিশ দিল্লি থেকে গ্রেফতার করে দম্পতিকে। আদালতে তোলা হয়। সিআইডি সূত্রের খবর,নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকারীরা যাচাই করতে চান এর আগে এই দম্পতি কাউকে এভাবে পাচার করেছিল কি না।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?