AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CID on Kunal Ghosh: নয়না-বাহারুলের পর বিধানসভায় সই কেলেঙ্কারিতে কুণাল ঘোষের বাড়িতে সিআইডি

CID investigates Bengal Assembly Signature Case: সূত্রের দাবি, কয়েকদিনের মধ্যে এই বিষয়ে দায়িত্ব প্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করবেন। সেখানেই বিষয়টি কথা বলবেন বেলেঘাটার ঘাসফুলের প্রতীকে নির্বাচিত বিধায়ক। এর আগে নয়নার বাড়িতে একেবারে হ্য়ান্ড রাইটিং এক্সপার্টকে নিয়ে পৌঁছে গিয়েছিল সিআইডি-র টিম।

CID on Kunal Ghosh: নয়না-বাহারুলের পর বিধানসভায় সই কেলেঙ্কারিতে কুণাল ঘোষের বাড়িতে সিআইডি
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 28, 2026 | 11:08 PM
Share

কলকাতা: বিরোধী দলের রেজলিউশনে সই নিয়ে বিভ্রান্তি। পরপর সিআইডি হানা। রাজনৈতিক মহলে  তীব্র চাপানউতোর। বিধানসভার প্রধান সচিবের অভিযোগের ভিত্তিতেই জোরকদমে চলছে তদন্ত। চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলামের পর এবার বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও গেল সিআইডি। যদিও বেলেঘাটার তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা হয়নি বলেই সূত্রের দাবি। কুণাল ঘোষের অন্যত্র কর্মসূচি ছিল। কুণাল ঘোষের বাড়িতে পুলিশের তরফে প্রয়োজনীয় নথি দিয়ে আসা হয়েছে বলে খবর। ফোনে কুণাল ঘোষের কথা বলেছেন পুলিশ আধিকারিকরা। 

সূত্রের দাবি, কয়েকদিনের মধ্যে এই বিষয়ে দায়িত্ব প্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করবেন। সেখানেই বিষয়টি কথা বলবেন বেলেঘাটার ঘাসফুলের প্রতীকে নির্বাচিত বিধায়ক। এর আগে নয়নার বাড়িতে একেবারে হ্য়ান্ড রাইটিং এক্সপার্টকে নিয়ে পৌঁছে গিয়েছিল সিআইডি-র টিম। প্রায় দেড় ঘণ্টা সেখানে থাকেন তদন্তকারীরা। তারপর সেখান থেকে বেরিয়ে যান।

ঠিক কী ঘটেছিল? 

সূত্রের খবর, রেজলিউশনে সইয়ের সঙ্গে এবার তারিখ গড়মিল নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রসঙ্গত, প্রথম দিন তৃণমূল পরিষদীয় দলের যে বৈঠক হয় সেই বৈঠকের পর শোভনদেব চট্টোপাধ্য়ায়ের নামের সপক্ষে একটি চিঠি দেওয়া হয় বিধানসভায়। এরপর রেজোলিউশন চায় বিধানসভা কর্তৃপক্ষ। তখনই রেজোলিউশন-সহ ৭০ জনের সই ও তারিখ জমা দেওয়া হয়। এখানেই একের পর এক সই-তারিখ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। বাড়ছে জটিলতা।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ