
কলকাতা: দোল ও হোলির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁকে ছোট-ছোট শিশুদের সঙ্গে ডান্ডিয়া খেলতে দেখা যায়। তারপর কিছু বক্তব্য রাখেন তিনি। কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? এক নজরে সবটা…
সর্বশেষ তথ্য উপরে
মমতা বন্দ্যোপাধ্যায়: আমি আজকের সব নাচ উপভোগ করলাম। দোল যাতে শান্তি এবং সম্প্রীতির মধ্য দিয়ে কাটে তার জন্য বলব। সব ক্লাব, ইসকন থেকে শুরু করে সকলে আছেন। জৈন কমিটি একটা অনুরোধ করেছিল নিউ টাউনে জমি চাই । জৈন মন্দির তৈরির জন্য। আমি বিশ্ব বাংলা গেটের পাশে জমি দেওয়া হবে। আপনারা মন্দির তৈরি করুন।
মমতা বন্দ্যোপাধ্যায়: আমাদের বাংলায় ১ কোটি ২০ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে চলেছে। আমার মন ভাল নেই। বিয়ের পর স্বামীর বাড়িতে গিয়েছে, তাঁর নাম কেটে গিয়েছে। জেনুইন ভোটারের নাম কাটা হয়েছে। সব তথ্য দেওয়ার পরও নাম কেটেছে। নির্বাচন কমিশন বায়াস হয়ে কাজ করেছে। ভ্য়ানিশ কুমার ভ্য়ানিশ করছে। মানুষের গণতন্ত্র বিপন্ন। ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছে ভেরিফিকেশন ছাড়াই।মাইক্রোঅবজার্ভার বিজেপি অফিসার থেকে নাম কেটেছে। আমি আজ জানতে পেরেছি কালকে বিজেপির বিএলওর ব্রেন স্ট্রোক হয়েছে। আজও হয়েছে একজনের। এখানকার একজন বদমাইশ লোক আছে, সব দোষ বিএলও-দের উপর দিচ্ছে। ওরা ভাল কাজ করছে। সব দোষ বিজেপির। দিল্লির বিজেপির পার্টি অফিস থেকে নাম কাটছে আর এখানে রথযাত্রা পালন করছে। এই রথযাত্রা আপনাদের শেষ রথযাত্রা। বিনাশ যাত্রা হবে। ভবানীপুর ছোট কেন্দ্র। এখানে ২.৬ লক্ষ ভোটার আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ১৪ হাজার আরও ২০০০ কেটেছে নাম। আমি চেষ্টা করেছি।
ভোটার কোথায ! কেন মিসিং? কোথায় তাঁরা ? আমি তো চেষ্টা করেছি। সুপ্রিম কোর্টে গিয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে সহযোগিতা করেছি। ধৈর্য্য ধরেছি। কিন্তু ইচ্ছাকৃত নাম বাদ দিয়েছে। মানুষ কিন্তু তৈরি আছে। এটা ঠিক যার নাম উঠেছে সে এই দুঃখ বুঝবেন না। প্রতিবেশীর নাম কাটলে সে বুঝবে। তবে আজ ওর কেটেছে কাল আপনার কেটেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়: আমি শকড । অমানবিক, vindictive কাজ। ভীরু মানুষ পিছন থেকে লড়াই করে। ওরা জেনে শুনে নাম কেটেছে। আমার কেন্দ্রে ৬০ হাজার ভোট কাটা হয়েছে। কিন্তু তারপরও আমি বলছি, আমি ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব। আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে ভগবানে, বিশ্বাস আছে মায়ের উপর, বিশ্বাস আছে হিন্দু-মুসলিম-বৌদ্ধদের প্রতি। আমি ধরনায় বসব, আমায় মরাল সাপোর্ট দেবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়: আমার জীবন স্ট্রাগল করে শুরু হয়েছে । মৃত্যুও হবে স্ট্রাগল করে। সবাইকে ভয় দেখাতে পারলেও আমাদের পারবে না।