AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: মমতার চোটের কারণ কী? প্রশ্ন করতেই ভাইয়ের বউয়ের হাতের ইঙ্গিতে জল্পনা

CM Mamata Banerjee: মুখ্যমন্ত্রী ঠিক কীভাবে চোট পেয়েছেন, এই জল্পনার মাঝেই আরও একটি ছবিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাসপাতালে মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন তাঁর ভাইয়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন।

CM Mamata Banerjee: মমতার চোটের কারণ কী? প্রশ্ন করতেই ভাইয়ের বউয়ের হাতের ইঙ্গিতে জল্পনা
কাজরী বন্দ্যোপাধ্যায় কী বলতে চেয়েছেন? Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 15, 2024 | 6:13 PM
Share

কলকাতা: মেডিক্যাল বুলেটিনে লেখা রয়েছে ‘পুশ ফর্ম বিহাইন্ড’ অর্থাৎ পিছন থেকে ধাক্কা। তার জেরেই কপালে ক্ষত তৈরি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মেডিক্যাল বুলেটিনে লেখা ‘পুশ ফর্ম বিহাইন্ড’ শব্দটি নিয়েই তৈরি হয়েছে জল্পনা। দোসর হয়েছে একাধিক বিতর্ক। মধ্যরাতে আরও একটি বিবৃতি দেন এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে উল্লেখ করা হয়, “তাঁকে শারীরিকভাবে কেউ পিছন থেকে ধাক্কা দেননি। বরং মনে হয়েছে পিছন থেকে কিছু একটা যেন ঠেলে দিল যার ফলে হোঁচট খেয়ে পড়ে গিয়ে চোট পান।”

মুখ্যমন্ত্রী ঠিক কীভাবে চোট পেয়েছেন, এই জল্পনার মাঝেই আরও একটি ছবিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাসপাতালে মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন তাঁর ভাইয়ের স্ত্রী কাজরি বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি তাঁর বক্তব্য রাখতে গিয়ে হাতের যে ভঙ্গি দেখান, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। তিনি বলেন, “ভাল রয়েছেন এখন মুখ্যমন্ত্রী। ওঁর চারটে স্টিচ হয়েছে মোট। তিনটে কপালে, নাকে একটা।” কিন্তু কীভাবে দুর্ঘটনা, এই প্রশ্ন করতেই তিনি বলেন, “আমরা ঠিক বলতে পারছি না সেটা এখনই। তবে শুনেছি কিছু একটা ধাক্কা লেগেছে পিছন থেকে।” আর ঠিক এই কথাটা বলার সময়েই হাতের ভঙ্গিতে দেখান, পিছন থেকে কেউ হাত দিয়ে ঠেললে যেমনটা হয়! প্রাথমিক মেডিক্যাল বুলেটিনেও তেমনই ইঙ্গিত করা হয়েছিল।

মেডিক্যাল বুলেটিনের দুটি পৃথক বয়ানে জল্পনা ছড়িয়েছে। মেডিক্যাল পরিভাষায় এর ব্যাখ্যা দিলেন অভিজ্ঞ চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “পুশ ফর্ম বিহাইন্ড যদি হয়, তাহলে কেউ তাঁকে ধাক্কা মেরেছেন কিংবা কিছু তাঁকে ধাক্কা মেরেছে, সেটা জীবিতই হবে। প্রাণীও হতে পারে কিংবা মানুষ।  আর ফিলিং অফ পুশ ফর্ম বিহাইন্ড কিছু ডেফিনিট অসুখে হয়ে থাকে। তাঁর মধ্যে কিছু নিউরো লজিক্যাল ডিসঅর্ডার থাকে, নার্ভ সংক্রান্ত কিছু অসুখ রয়েছে, যাতে আমার মনে হয় যেন পিছন থেকে কিছু ধাক্কা মেরেছে। আবার ঘাড়ের সমস্যা থেকেও হতে পারে। মুখ্যমন্ত্রীর হাঁটুর সমস্যায় দীর্ঘদিন ভুগেছেন। তাতে মুখ্যমন্ত্রীর এখনও মনে হতে পারে, তাঁর একটা পা যেন পিছন দিকে টানছে।”

Follow Us