AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari: আজ রাতের মধ্যেই এলাকায় যেতে হবে বিধায়কদের, কেন হঠাৎ এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?

CM Cabinet Meeting: সামনেই দুর্গা পুজো। বাঙালির সবথেকে বড় উৎসব। নতুন সরকারের কাঁধেও প্রথমবার রাজ্য জুড়ে দুর্গা পুজো সামলানোর বড় দায়িত্ব। পুজোর আগে রাজ্যে আইনশৃঙ্খলার কিছু সমস্যা হতে পারে, তাই বিধায়কদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

CM Suvendu Adhikari: আজ রাতের মধ্যেই এলাকায় যেতে হবে বিধায়কদের, কেন হঠাৎ এই নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় নির্দেশ।Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 19, 2026 | 7:20 PM
Share

কলকাতা: বন্যা পরিস্থিতি থেকে শহরের বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড-মন্ত্রিসভার বৈঠকে উঠে এল সব ইস্যু। বিধায়ক, মন্ত্রীদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। অক্ষরে অক্ষরে পালন করতে হবে এই সমস্ত নির্দেশ। কী সেই নির্দেশ?

বিধায়কদের কড়া নির্দেশ-

নিম্নচাপের জেরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে। তার জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। এই পরিস্থিতিতে এবার বিধায়ক, মন্ত্রীদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকল মন্ত্রী-বিধায়কদের নির্দেশ দেন যে বন্যা পরিস্থিতিতে সকলে যেন নিজের এলাকায় পরিষেবা দেন। বন্যা-বিধ্বস্ত এলাকায় মন্ত্রী সহ বিধায়কদের আজ রাতেই যাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। 

শুধু এলাকায় যাওয়া নয়, বন্যা কবলিত এলাকায় থেকে পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আজ মন্ত্রিসভার বৈঠক এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন?

ক্যাবিনেট বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়েও কথা হয়। মানুষের কাছে যাতে বার্তা যায় যে সরকার অন্নপূর্ণা যোজনার টাকা দিচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, সেই সব উপভোক্তাদের নিয়ে এলাকায় বিশেষ সম্মেলন বা কর্মসূচি করতে হবে। বিধায়কদের এই দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজোর আগে সতর্কতা-

সামনেই দুর্গা পুজো। বাঙালির সবথেকে বড় উৎসব। নতুন সরকারের কাঁধেও প্রথমবার রাজ্য জুড়ে দুর্গা পুজো সামলানোর বড় দায়িত্ব। পুজোর আগে রাজ্যে আইনশৃঙ্খলার কিছু সমস্যা হতে পারে, তাই বিধায়কদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

হোটেলে অগ্নিকাণ্ড নিয়ে রিপোর্ট তলব-

মঙ্গলবার রাতে মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, “তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট এলে সিদ্ধান্ত গৃহীত হবে”। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশেই সিট গঠন করা হয়েছে হোটেলের অগ্নিকাণ্ড নিয়ে।

Follow Us
আতঙ্কের সেই মুহূর্ত ভুলতে পারছেন না হোটেলের অতিথিরা, কী বলছেন?
আতঙ্কের সেই মুহূর্ত ভুলতে পারছেন না হোটেলের অতিথিরা, কী বলছেন?
রিষড়া গা ঢাকা দিয়েও লাভ হল না, কীভাবে ধরা পড়ল সানি?
রিষড়া গা ঢাকা দিয়েও লাভ হল না, কীভাবে ধরা পড়ল সানি?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য