AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘হয় সেন্সাসের কাজ করান, নাহলে ক্লাস করান’, শিক্ষকদের নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের

Census in West Bengal: আগেই হাইকোর্ট প্রশ্ন তুলেছিল যে, এই কাজ স্কুলের পাশেই নয়, যে তাঁরা সহজে চলে যাবেন। বিকেল চারটেয় ছুটি হলে অন্য জায়গায় গিয়ে কাজ করে বাড়ি যাবেন কখন? প্রশ্ন করেছিল আদালত। রাজ্যের বক্তব্য ছিল, সেন্সাস খুব গুরুত্বপূর্ণ কাজ, যা সব রাজ্যে হচ্ছে। সেখানে এত সমস্যা নেই।

Calcutta High Court: 'হয় সেন্সাসের কাজ করান, নাহলে ক্লাস করান', শিক্ষকদের নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের
হাইকোর্টে সেন্সাস সংক্রান্ত মামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 19, 2026 | 6:37 PM
Share

কলকাতা: জনগণনার কাজে শিক্ষকদের নিযুক্ত করা নিয়ে তৈরি হয় বিতর্ক। স্কুলের সময়ের পরও কেন শিক্ষকদের কাজ করার কথা বলা হল সরকারি বিজ্ঞপ্তিতে, তা নিয়ে ওঠে প্রশ্ন। বুধবার সেই মামলায় শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে মৌখিক পর্যবেক্ষণে বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, ‘শিক্ষকদের স্কুলে পড়াতে হয়, তাই হয় তাদের সেন্সাসে ব্যবহার করুন, নাহয় ক্লাস করান।’ এদিকে, রাজ্য সরকার শিক্ষকদের জন্য জারি করা পুরনো বিজ্ঞপ্তি তুলে নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে।

রাজ্য সরকারে প্রথম নির্দেশিকায় বলা হয়েছিল যে, ‘জনগণনার কাজ করতে গিয়ে স্কুলের পঠনপাঠন যেন বিঘ্নিত না হয়। স্কুলের সময়ের পর অথবা সপ্তাহান্তে সেন্সাসের কাজ করতে পারবে।’ এই নির্দেশিকা নিয়ে আগেই ওঠে প্রশ্ন। আগেই হাইকোর্ট প্রশ্ন তুলেছিল যে, এই কাজ স্কুলের পাশেই নয়, যে তাঁরা সহজে চলে যাবেন। বিকেল চারটেয় ছুটি হলে অন্য জায়গায় গিয়ে কাজ করে বাড়ি যাবেন কখন? প্রশ্ন করেছিল আদালত। তবে রাজ্য সরকারের, বক্তব্য ছিল, সেন্সাস খুব গুরুত্বপূর্ণ কাজ, যা সব রাজ্যে হচ্ছে। সেখানে এত সমস্যা নেই।

এরপর আজ, বুধবার আদালতে শুনানির আগেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার। সেখানে প্রথম অংশটি একই থাকলেও, শেষ অংশ অর্থাৎ স্কুলের সময় শেষ হওয়ার পর সেন্সাসের কাজ করার কথা বলা হয়নি।

রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি বদল করেছে, সে কথাও এদিন আদালতে জানানো হয়েছে। অর্থাৎ স্কুলের নির্দিষ্ট সময়ের পর আর কাজ করার কথা বলছে না সরকার।

Follow Us
আতঙ্কের সেই মুহূর্ত ভুলতে পারছেন না হোটেলের অতিথিরা, কী বলছেন?
আতঙ্কের সেই মুহূর্ত ভুলতে পারছেন না হোটেলের অতিথিরা, কী বলছেন?
রিষড়া গা ঢাকা দিয়েও লাভ হল না, কীভাবে ধরা পড়ল সানি?
রিষড়া গা ঢাকা দিয়েও লাভ হল না, কীভাবে ধরা পড়ল সানি?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় বাহিনী, কেন?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য