AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ১০০ দিনের কাজের টাকা কারা-কারা পাচ্ছেন? নজর দিতে বললেন শুভেন্দু

Suvendu Adhikari: কেন্দ্রের বিজেপি সরকারের অভিযোগ ছিল, প্রচুর ভুয়ো জব কার্ড বানিয়ে এই প্রকল্পের টাকা লুঠ করা হচ্ছে। সেই কারণেই টাকা বন্ধ করে দেওয়া হয় বাংলায়। বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। আজ ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ক্যাবিনেটের বৈঠক।

Suvendu Adhikari: ১০০ দিনের কাজের টাকা কারা-কারা পাচ্ছেন? নজর দিতে বললেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 11, 2026 | 11:54 PM
Share

কলকাতা: সোমবার ছিল বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। সেই বৈঠক থেকে একধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম একশো দিনের কাজ। এই একশো দিনের কাজের টাকা যাঁরা পাচ্ছেন তাঁরা কতটা বৈধ তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এখানে উল্লেখ্য, বাংলায় ১০০ দিনের কাজের (MGNREGA) বকেয়া টাকা নিয়ে তৎকালীন তৃণমূল সরকার ও সরকারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। ২০২১ সালের ডিসেম্বর থেকে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র টাকা বন্ধ করে দেয়। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজের উদ্যোগে ‘কর্মশ্রী প্রকল্প’ চালু করে। এর মাধ্যমে তারা বকেয়া পাওনা মেটানোর প্রক্রিয়া শুরু করে। এবং শ্রমিকদের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায়।

কেন্দ্রের বিজেপি সরকারের অভিযোগ ছিল, প্রচুর ভুয়ো জব কার্ড বানিয়ে এই প্রকল্পের টাকা লুঠ করা হচ্ছে। সেই কারণেই টাকা বন্ধ করে দেওয়া হয় বাংলায়। বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। আজ ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ক্যাবিনেটের বৈঠক।

এ দিনের ক্যাবিনেট মিটিং থেকে শুভেন্দু বলেন, “১০০ দিনের কাজের টাকা যাঁরা পাচ্ছে তারা কতটা বৈধ জেনে নিন। অনেকেই আছে কাজ না করে জব কার্ড বানিয়ে টাকা তোলে।”

Follow Us