AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari on CPIM: শারদোৎসব নয়, দুর্গা পূজা না লিখলে কমিউনিস্টদের স্টল দেবেন না: শুভেন্দু

Suvendu Adhikari in Assembly: কলেজ-বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিল পেশ হল বিধানসভায়। সেই বিশেষ অধিবেশনে বামেদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গরিব মানুষের টাকা দিয়ে পার্টি অফিস তৈরি করার মতো অভিযোগ তুলে এদিন সরব হন তিনি। প্রশ্ন তুলেছেন বাম আমলে হওয়া চাকরি নিয়েও।

Suvendu Adhikari on CPIM: শারদোৎসব নয়, দুর্গা পূজা না লিখলে কমিউনিস্টদের স্টল দেবেন না: শুভেন্দু
সিপিএমকে আক্রমণ শুভেন্দুরImage Credit: TV9 Bangla
| Updated on: Sep 10, 2026 | 2:14 PM
Share

কলকাতা: গেরুয়া সম্মান মিছিলের পর বৃহস্পতিবারের বিশেষ অধিবেশনেও বামেদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বেছে বেছে সনাতনীদের নিশানা করা হচ্ছে বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakari)। কলেজ-বিশ্ববিদ্যালয় সংক্রান্ত নয়া বিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এক শ্রেণির শিক্ষক বামপন্থী জামা গায়ে লাগিয়ে দেশ, রাজ্যকে চ্যালেঞ্জ করেছেন, তাই এই আইনের প্রয়োজন ছিল।”

বামেদের পরপর কড়া বার্তা শুভেন্দুর

-“কিষেনজির নাম লিখতে দেব না। এক শ্রেণির অধ্যাপক তথাকথিত বামপন্থীদের জামা গায়ে দিয়ে সনাতনীদের আক্রমণ করেন। যে যার ধর্ম পালন করেন, কেউ বাধা দেয় না।”

-“কপালে টিপ পরলে, মাথায় শিখা রাখলে, গলায় তুলসীর মালা পরলে টার্গেট করেন।”

-“সনাতন ধর্মটাকে আপনারা কালচারাল মনে করেন। দুর্গা পূজা বলেন না, শারোদৎসব বলেন। সব পুজো কমিটিকে বলে দেব, দুর্গা পূজা না লিখে শারোদৎসব লিখলে তথাকথিত কমিউনিস্টদের একটা স্টলও করতে দেবেন না।”

-“আপনাদের যে বীজ পুঁতেছেন বাংলায়… এই বীজ তুলে ফেলার সঠিক সময় এটা। তিন মাস যুদ্ধ হয় হবে।”

-“গরিবের টাকা মেরে ২৫০০ পার্টি অফিস বানিয়েছেন। গোটা পরিবারকে চাকরি দিয়েছেন। এক একজন সিপিএম নেতার বাড়ির ২০ জন করে লোক চাকরি করেন। সব তালিকা বের করব।শারদ উৎসব, শারদ সংখ্যা, এসবের শেষ।”

-নতুন বিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁদের অসুবিধা হবে ছেড়ে দিন। কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে হোল্টাইমার হয়ে যান। গণশক্তি বিক্রি করুন। ধর্মতলায় কৌটো নিয়ে বেরিয়ে পড়ুন।”

Follow Us