Saltlake Death: বিছানায় পড়ে স্বামী-স্ত্রীর নিথর দেহ, সল্টলেকে দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
Saltlake Couple Death: সল্টলেক AE ব্লক। সেখানেই থাকতেন বৃদ্ধা দম্পতি। সঙ্গে থাকতেন তাঁদের ছেলেও। তবে, বৃহস্পতিবার সকালে বাড়ি ছিলেন না বৃদ্ধ দম্পতির ছেলে। পুলিশ সূত্রে খবর, ফোন করে বারবার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। কিন্তু কেউ ফোন না তোলায় প্রতিবেশী একজনকে ফোন করে খোঁজ নিতে বলেন। প্রতিবেশী এসে দেখেন, গেটে তালা ঝুলছে। বারবার বেল বাজানো হলেও ভিতর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি।

কলকাতা: সল্টলেকে দম্পতির মৃতদেহ (Saltlake Couple Death) উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘর থেকেই উদ্ধার হয় স্বামী-স্ত্রীর দেহ। মৃতদের নাম সজলকুমার কুণ্ডু (৬৪) ও রঞ্জনা কুণ্ডু (৬১)। পুলিশ সূত্রে খবর, খাটের উপরই পড়েছিল তাঁদের দেহ। আত্মহত্যা নাকি নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ।
ঠিক কী ঘটেছে?
সল্টলেক AE ব্লক। সেখানেই থাকতেন বৃদ্ধা দম্পতি। সঙ্গে থাকতেন তাঁদের ছেলেও। তবে, বৃহস্পতিবার সকালে বাড়ি ছিলেন না বৃদ্ধ দম্পতির ছেলে। পুলিশ সূত্রে খবর, ফোন করে বারবার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। কিন্তু কেউ ফোন না তোলায় প্রতিবেশী একজনকে ফোন করে খোঁজ নিতে বলেন। প্রতিবেশী এসে দেখেন, গেটে তালা ঝুলছে। বারবার বেল বাজানো হলেও ভিতর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি।
খবর পেয়েই বাড়িতে এসে তালা খোলেন দম্পতির ছেলে। দরজা খুলেই দেখেন, খাটের একদিকে পড়ে রয়েছেন সজলবাবু, আরেকদিকে পড়ে রয়েছে রঞ্জনার নিথর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছেই দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন বিধাননগর উত্তর থানার পুলিশ।
পুলিশ কী বলছে?
পুলিশ সূত্রে খবর, ঘর থেকে একটি বিষের বোতল উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন দম্পতি। প্রতিবেশীদের দাবি, মৃত মহিলা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। এছাড়া অর্থনৈতিক সমস্যাও থাকতে পারে বলে শোনা যাচ্ছে। কী কারণে তাঁদের মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
