AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘দয়া করে মামলা ছেড়ে দিন’, সরাসরি বিচারপতিকেই বললেন বামেদের আইনজীবী, তারপর হাইকোর্ট আইনজীবী শামিম আহমেদকে যা বলল…

HC On Left Book Stall: সিপিএমের আইনজীবী আর্জি জানান, "মামলাটি যেন অন্য এজলাসে স্থানান্তরের অনুমতি দেওয়া হয়, কারণ পুজোর পর এই মামলার আর কোনও কার্যকারিতা বা গ্রহণযোগ্যতা থাকবে না।" জবাবে বিচারপতি জানান যে, "মঙ্গলবার এই মামলা ছেড়ে দেওয়া হবে।"

Calcutta High Court: 'দয়া করে মামলা ছেড়ে দিন', সরাসরি বিচারপতিকেই বললেন বামেদের আইনজীবী, তারপর হাইকোর্ট আইনজীবী শামিম আহমেদকে যা বলল...
আইনজীবী শামিম আহমেদ ও বিচারপতি সৌগত ভট্টাচার্যImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 12, 2026 | 5:24 PM
Share

কলকাতা: আজ দ্বিতীয়া। কিন্তু এখনও পুজোর স্টল বসানোর অনুমতি পেল না বামেরা। বনগাঁ এবং নৈহাটিতে দুর্গাপুজোয় বামেদের স্টল বসাতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর সেই অভিযোগের জল এবার গড়াল হাইকোর্টে। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানান সিপিএমের আইনজীবী।

দিনকয়েক আগে উত্তর ২৪ পরগনার বনগাঁ ও নৈহাটিতে দুর্গাপুজোর সময় দুটি বুক স্টল করার আবেদন জানিয়েছিল সিপিএম। কিন্তু স্থানীয় প্রশাসন বা পুলিশ তাতে অনুমতি দেয়নি বলে অভিযোগ। এর পরই বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বামেরা। সোমবার আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানালে বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন যে, এই মুহূর্তে দ্রুত শুনানির কোনও প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করছেন না।

এরপর সিপিএমের আইনজীবী আর্জি জানান, “মামলাটি যেন অন্য এজলাসে স্থানান্তরের অনুমতি দেওয়া হয়, কারণ পুজোর পর এই মামলার আর কোনও কার্যকারিতা বা গ্রহণযোগ্যতা থাকবে না।” জবাবে বিচারপতি জানান যে, “মঙ্গলবার এই মামলা ছেড়ে দেওয়া হবে।”

বনগাঁয় যশোর রোডের পাশে দীর্ঘদিন ধরে পুজোর দিনগুলিতে বইয়ের স্টল করে আসছে বামেরা। সিপিএম নেতৃত্বের দাবি, এবারেও স্টল করার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং কাঠ-বাঁশ মজুত করা হয়েছিল। কিন্তু অভিযোগ, একদল সেই সামগ্রী সরিয়ে সেখানে নিজেদের স্টল তৈরির কাজ শুরু করে। প্রতিবাদ করতে গেলে বাম নেতাদের মারধরের অভিযোগ ওঠে, যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়।

সেই নিয়েই হাইকোর্টে এই মামলা। বামেরা দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন।  বিচারপতির প্রশ্ন, “বই স্টল দেওয়া এটার মধ্যে এত দ্রুততা কেন?” আইন শামীম আহমেদ বলেন, ” বই স্টল দিতে দেওয়া হবে না, কারণ উপর থেকে নির্দেশ।”  বিচারপতি বলেন, “দুর্গা পুজোয় দিচ্ছে না কালীপুজোর আগে বই স্টল বসান।” দ্রুত শুনানি না হলে বিচারপতিকে মামলা ছেড়ে দেওয়ার আবেদন জানান আইনজীবী। তাতে সম্মতি দেন বিচারপতি। সোমবার মামলা রিলিজ করবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য

Follow Us