AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPM Book Stall: রাতের অন্ধকারে CPM-এর বুকস্টল ভাঙচুর, আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ

উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া চারাপোল এলাকায় CPM-এর বুক স্টলে এই ঘটনা ঘটেছে। রাতেরবেলা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। গার্গী বলেন, "আমাদের পার্টি অফিসের সামনে বুকস্টল ছিল। সেটা পুড়িয়ে দিয়েছে। ভেঙে দিয়ে, পুড়িয়ে দিয়েও বই বিক্রি বন্ধ করা যাবে না। রাতের অন্ধকারে জানোয়াররা বের হয়। ওরাও তেমন রাতে স্টল পোড়াতে বের হয়েছে।"

CPM Book Stall: রাতের অন্ধকারে CPM-এর বুকস্টল ভাঙচুর, আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ
সিপিএম-এর বুকস্টল Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 16, 2026 | 4:29 PM
Share

কাঁচড়াপাড়া: একাধিক জায়গায় বামেদের বুকস্টলে হামলার অভিযোগ উঠছে। সম্প্রতি ঢাকুরিয়ায় ভাঙচুর হয়। এরপর সোমবার উত্তর ২৪ পরগনায় কাঁচড়াপাড়া চারা পোলে CPM এর বুকস্টলে অগ্নিসংযোগ। অন্যদিকে, নোয়াপাড়ায় বুকস্টল ভেঙে দেওয়ার অভিযোগ তুললে গার্গী চট্টোপাধ্যায়ের। পাল্টা বিজেপির দাবি, নিজেরাই এইসব করে বিজেপির বদনাম করছে। সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট প্রিংয়াশু পান্ডের

উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া চারাপোল এলাকায় CPM-এর বুক স্টলে এই ঘটনা ঘটেছে। রাতেরবেলা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। গার্গী বলেন, “আমাদের পার্টি অফিসের সামনে বুকস্টল ছিল। সেটা পুড়িয়ে দিয়েছে। ভেঙে দিয়ে, পুড়িয়ে দিয়েও বই বিক্রি বন্ধ করা যাবে না। রাতের অন্ধকারে জানোয়াররা বের হয়। ওরাও তেমন রাতে স্টল পোড়াতে বের হয়েছে।”

যদিও, এই অভিযোগ অস্বীকার করে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রিয়াংগু পান্ডে জানান, “নিজেরাই আগুন ধরিয়ে এবং ভাঙচুর করে বিজেপির নামে বদনাম করার চেষ্টা করছে। কোনও বুকস্টল ভাঙচুর করা হয়নি। রাতের অন্ধকারে বোঝা যাবে গাড়ি দুর্ঘটনায় যেভাবে বাস উল্টে যায় তেমনভাবেই পড়ে আছে। কোনও ভাঙচুর নেই। সব নাটক। রাষ্ট্রবাদী বিচারধারার সঙ্গে যাঁরা থাকবেন, বন্দে-মাতরমকে যাঁরা সম্মান দাঁড়াবেন তাঁদের সম্মান জানাব। কিন্তু যাঁরা দেশের কথা বলে না, ভারতীয় জনতা পার্টি তাঁদের কোনও কথা বলবে না।”

Follow Us