AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Issue, WB Budget: বকেয়া DA সমান রাজ্যে শিক্ষা বাজেট! জানেন আর কোন কোন সেক্টর = মহার্ঘ ভাতা?

Supreme Court Of India, West Bengal Budget: কিন্তু এই ডিএ মেটাতে কি ল্যাজেগোবরে অবস্থা হবে রাজ্যের? রাজ্যের মোট বাজেটের তুলনায় কতটা কম বা বেশি এই বকেয়া ডিএ-র পরিমাণ জানেন কি? হিসাব বলছে এই ২৫ শতাংশ ডিএ দিতে হলে রাজ্যকে ১০ হাজার কোটি টাকার বেশি খরচ করতে হবে। অর্থাৎ, সম্পূর্ণ বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্যের প্রয়োজন হবে ৪০ হাজার কোটি টাকার বেশি।

DA Issue, WB Budget: বকেয়া DA সমান রাজ্যে শিক্ষা বাজেট! জানেন আর কোন কোন সেক্টর = মহার্ঘ ভাতা?
ডিএ দিতে সর্বস্ব খরচ?
| Updated on: Feb 05, 2026 | 1:55 PM
Share

পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটের দিনই সুপ্রিম নির্দেশ, রাজ্যকে বকেয়া ডিএ মেটাতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এখনই বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে। বাকি ৭৫ শতাংশ মেটাতে হবে ৩১ মে-র মধ্যে। এ ছাড়াও সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত ৪ বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের আর্থিক অবস্থা খতিয়ে দেখে রিপোর্ট জমা করতে।

কিন্তু এই ডিএ মেটাতে কি ল্যাজেগোবরে অবস্থা হবে রাজ্যের? রাজ্যের মোট বাজেটের তুলনায় কতটা কম বা বেশি এই বকেয়া ডিএ-র পরিমাণ জানেন কি? হিসাব বলছে এই ২৫ শতাংশ ডিএ দিতে হলে রাজ্যকে ১০ হাজার কোটি টাকার বেশি খরচ করতে হবে। অর্থাৎ, সম্পূর্ণ বকেয়া ডিএ মেটাতে গেলে রাজ্যের প্রয়োজন হবে ৪০ হাজার কোটি টাকার বেশি। যদি আমরা ২০২৫-২৬ অর্থবর্ষের রাজ্য বাজেটের নিরিখে হিসাব করি, তাহলে রাজ্যকে ওই বাজেটের ১০ শতাংশের বেশি অর্থ এবারে খরচ করতে হবে ডিএ মেটাতে।

২০২৫-২৬ অর্থবছরে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটের পরিমাণ ছিল ৩ লক্ষ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে ৪১ হাজার কোটির বেশি বরাদ্দ হয়েছিলও স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষার জন্য। এবার ডিএ দিতে হলে প্রায় একই পরিমাণ অর্থ খরচ হবে এই খাতে।

২০২৫-২৬ অর্থ বছরে কৃষিক্ষেত্রের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় ১০ হাজার কোটি টাকা। জনস্বাস্থ্য কারিগরি দফতরের জন্য বরাদ্দ হয়েছিলও ১১ হাজার কোটির আশেপাশে। সুপ্রিম নির্দেশ অনুযায়ী প্রায় এই পরিমাণ অর্থ ৩১ মার্চের মধ্যে ডিএ-র জন্য খরচ করতে হবে রাজ্যকে। এই বাজেটের এনার্জি সেক্টর ও পূর্ত দফতর মিলিয়ে বরাদ্দ করা হয়েছিল ১১ হাজার কোটি টাকার মতো। আর প্রায় একই পরিমাণ অর্থের প্রয়োজন বকেয়া ডিএ-র মাত্র ২৫ শতাংশ মেটাতে।