AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শিয়ালদহ ESI হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু, এবার এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দায়ের সুপারিন্টেন্ডেন্টের

ESI: শুক্রবার ভোর পাঁচটা নাগাদ শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন লাগে। দাহ্য পদার্থ লাগায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। হাসপাতালের একটা অংশ দাউ দাউ করে জ্বলতে থাকে।  কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল চত্বর।

শিয়ালদহ ESI হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু, এবার এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দায়ের সুপারিন্টেন্ডেন্টের
শিয়ালদহ ইএসআই-তে আগুনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 18, 2024 | 10:25 PM
Share

কলকাতা:  শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন লাগার ঘটনায় এবার হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট অভিযোগের ভিত্তিতে মামলার রুজু করল নারকেলডাঙ্গা থানা। যে এজেন্সি ফায়ার সিস্টেমের কাজ করেছিল তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ শিয়ালদহ ইএসআই হাসপাতালে আগুন লাগে। দাহ্য পদার্থ লাগায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকে আগুন। হাসপাতালের একটা অংশ দাউ দাউ করে জ্বলতে থাকে।  কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল চত্বর। হাসপাতালে সে সময়ে চিকিৎসাধীন ছিলেন ৮০ জন রোগী।

তাঁদের তৎপরতার সঙ্গে অন্যত্র সরানো হয়। কিন্তু একজন রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যা হতে থাকে তাঁর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ইএসআই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু হয় ওই রোগীর।

কিন্তু কীভাবে আগুন লাগল, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়। কেন হাসপাতালের অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ কাজ করল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই ফায়ার সিস্টেম এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর