IAS : IPS-এর পর IAS, রাজ্যের দুই সচিব-সহ আরও পাঁচ অফিসারকে তামিলনাড়ু পাঠাল কমিশন

IAS : কমিশন সূত্রে খবর, ৫ আইএএস-কে পর্যবেক্ষক করে তামিলনাড়ু পাঠাচ্ছে নির্বাচন কমিশন। তালিকায় রয়েছেন পি উলগানাথন, আয়েশা রানি, অরবিন্দ মিনা, সিযাদ এন এবং শামা পারভীন। তাঁদের মধ্যে রাজ্য সরকারের সচিব হলেন উলাগানাথন এবং শামা পারভীন।এই প্রথম উলগানাথনকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল।

IAS : IPS-এর পর IAS, রাজ্যের দুই সচিব-সহ আরও পাঁচ অফিসারকে তামিলনাড়ু পাঠাল কমিশন
IAS-কে সরিয়ে দিল কমিশনImage Credit source: TV9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Mar 19, 2026 | 10:18 PM

কলকাতা : ভোটের আগে রাজ্যে প্রশাসনিক রদবদল অব্যাহত। আইপিএস-এর পর এবার আইএএস-দের সরিয়ে দিল নির্বাচন কমিশন। মোট পাঁচ জনকে ভিনরাজ্যে পাঠানো হচ্ছে। ওই পাঁচ জনের মধ্যে দু’জন রাজ্যে সরকারের সচিব বলে জানা গিয়েছে। তাঁদেরও ভিনরাজ্যে ভোটের কাজের জন্য পর্যবেক্ষক করেই পাঠানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, ৫ আইএএস-কে পর্যবেক্ষক করে তামিলনাড়ু পাঠাচ্ছে নির্বাচন কমিশন। তালিকায় রয়েছেন পি উলগানাথন, আয়েশা রানি, অরবিন্দ মিনা, সিযাদ এন এবং শামা পারভীন। তাঁদের মধ্যে রাজ্য সরকারের সচিব হলেন উলাগানাথন এবং শামা পারভীন। এই প্রথম উলগানাথনকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল। ১৫ জন আইপিএস অফিসারের পর এবার আইএএস-দেরও সরিয়ে দেওয়া হল। একইসঙ্গে ফের অভিযোগ উঠল, যে আইএএস-দের পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে, তাঁদের প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া নেই।

প্রসঙ্গত, রাতেই তড়িঘড়ি নোটিস জারি করে ১৫ জন আইপিএস-কে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তালিকায় রয়েছেন, রাশিদ মুনির খান, সন্দীপ কারা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠী, মুকেশ, মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায়, ধৃতিমান সরকার, সি. সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ সিং, আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া ও সৈয়দ ওয়াকার রাজা। এই অফিসারদের মধ্যে অনেককেই সদ্য় এক জায়গা থেকে আর এক জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছিল নির্বাচন কমিশন। তবে রাতারাতি বিজ্ঞপ্তি জারি করে তাঁদের ভিনরাজ্যে পাঠানো হল। পরে অবশ্য কমিশন জানায়, ১৫ জনের মধ্যে ৫ জনের ক্ষেত্রে নির্দেশ কার্যকর হচ্ছে না। এর আগে অপসারিত স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে তামিলনাড়ুতে পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে।

এদিকে, প্রশাসনিক রদবদলের প্রসঙ্গ তুলে ফের কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রদবদলের কারণে প্রশাসনিক কাজকর্ম ব্যহত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। কমিশনের কাজের পদ্ধতি নিয়েও সমালোচনা করেছেন।

Follow Us