AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujit Basu: সুজিত-পুত্রকে নিয়ে বেরল ইডি, সাংবাদিকদের সামনে কী বললেন তিনি?

Sujit Basu: লেকটাউনে সুজিত বসুর দু'টি বাড়ি রয়েছে। সকাল থেকেই সেখানে ইডির তল্লাশি চলছে। ভিআইপি পার করে রাস্তা বেঁকতেই চারদিকে শুধু পুলিশ আর কেন্দ্রীয় জওয়ানের ঘোরাঘুরি। বাহিনীর গাড়ি ভর্তি। এদিন বিকালে সমুদ্র বসুকে নিয়ে যাওয়া হয় সুজিতের অফিসে, তাঁর পুরনো বাড়িতে।

Sujit Basu: সুজিত-পুত্রকে নিয়ে বেরল ইডি, সাংবাদিকদের সামনে কী বললেন তিনি?
সুজিত বসুর ছেলে সমুদ্র বসু। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 12, 2024 | 5:15 PM
Share

কলকাতা: সাড়ে ৯ ঘণ্টা পার। সুজিত বসুর লেকটাউনের বাড়ি থেকে শ্রীভূমি ক্লাব, অভিযানে ইডি। এখনও ইডির তল্লাশি চলছে। এরইমাঝে বাড়ি থেকে সুজিত বসুর ছেলেকে বের করে নিয়ে যাওয়া হল শ্রীভূমি ক্লাবের সামনে একটি অফিসে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে নিয়ে যাওয়া হয় সুজিত-পুত্র সমুদ্র বসুকে। এরই ফাঁকে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন সমুদ্র। বলেন, “তদন্ত চলছে। তদন্তকারী সংস্থা এসেছে। ওরা ওদের কাজ করছে, করুক।”

লেকটাউনে সুজিত বসুর দু’টি বাড়ি রয়েছে। সকাল থেকেই সেখানে ইডির তল্লাশি চলছে। ভিআইপি পার করে রাস্তা বেঁকতেই চারদিকে শুধু পুলিশ আর কেন্দ্রীয় জওয়ানের ঘোরাঘুরি। বাহিনীর গাড়ি ভর্তি। এদিন বিকালে সমুদ্র বসুকে নিয়ে যাওয়া হয় সুজিতের অফিসে, তাঁর পুরনো বাড়িতে।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার নাম রয়েছে। এই পুরসভায় এক সময় ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। সূত্রের খবর, সুজিত বসু এই পদে থাকাকালীন নিয়োগক্ষেত্রে কোনও দুর্নীতি হয়েছে কি না বা এই সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন কি না সেটাই জানতে চায় ইডি। এদিন সুজিত বসুর বাড়িতে প্রিন্টার, স্ক্যানারও নিয়ে আসা হয়।স সকাল থেকে এলাকা ঘিরে ফেলে ইডি। বিকালে হঠাৎই মাঝ রাস্তায় দেখা যায় সুজিত-পুত্র সমুদ্রকে। তাঁকে ঘিরে ইডির আধিকারিকরা। তদন্তের কারণেই সুজিতের অফিসে তাঁকে নিয়ে যাওয়া হয় বলে খবর।

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের