AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED on Shantanu Sinha Biswas: জীবনকৃষ্ণের মতো ঘাট বাঁধানো এই পুকুরে কি নিজের ফোন ফেলে দিয়েছেন শান্তনু?

মুর্শিদাবাদের কান্দিতে রয়েছে শান্তনুর রাজপ্রসাদ। আগেই সেখানে গিয়ে তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। তবে, শান্তনুর দু'টি মোবাইলের খোঁজ মিলছে না। আর তাই সেই দুই মোবাইলের সন্ধানে ইডি আধিকারিকরা। সেই কারণে, কান্দিতে শান্তনুর প্রাসাদ লাগোয়া পুকুরে হতে পারে তল্লাশি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই পুকুরেই ফোন থাকতে পারে।

ED on Shantanu Sinha Biswas: জীবনকৃষ্ণের মতো ঘাট বাঁধানো এই পুকুরে কি নিজের ফোন ফেলে দিয়েছেন শান্তনু?
শান্তনু সিনহা বিশ্বাসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2026 | 5:44 PM
Share

কান্দি: প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha) তথ্য় লুকোতে ফোন ফেলে দিয়েছিলেন জলে। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছেন ইডি আধিকারিকরা (ED)। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস (Santanu Sinha Biswas)। জীবনকৃষ্ণের মতো তিনিও কি পুকুরে ফোন ফেলে দিয়ে তথ্য গোপন করতে চাইছেন ? জলে ফেলে দিয়েছেন নিজের দু’টি ফোন? আশঙ্কা প্রকাশ ইডি আধিকারিকদের (ED)।

মুর্শিদাবাদের কান্দিতে রয়েছে শান্তনুর রাজপ্রসাদ। আগেই সেখানে গিয়ে তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। তবে, শান্তনুর দু’টি মোবাইলের খোঁজ মিলছে না। আর তাই সেই দুই মোবাইলের সন্ধানে ইডি আধিকারিকরা। সেই কারণে, কান্দিতে শান্তনুর প্রাসাদ লাগোয়া পুকুরে হতে পারে তল্লাশি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই পুকুরেই ফোন থাকতে পারে।

রাজ্যে সরকার বদলের পর ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস। তাঁর বিরুদ্ধে জমি দখল থেকে তোলাবাজির মতো অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, অনেক পুলিশের বদলির বিষয়ও নাকি কন্ট্রোল ছিল তাঁরই হাতে। মূলত জমি দখল ও অবৈধ নির্মাণের নেক্সাস চালানোর অভিযোগ উঠেছে শান্তনুর বিরুদ্ধে। তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া তথ্যেই উঠে এসেছে সেই নেক্সাসের বিষয়টি। অভিযোগ, ব্যবসায়ী জয় কামদার ও সোনা পাপ্পুর সঙ্গে মিলে কাজ করতেন শান্তনু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের বুকে বয়স্ক নাগরিকদের বাড়ি কিংবা পুরনো বাড়ির মালিকদের পুলিশ মারফত চিহ্নিত করত সিন্ডিকেট। কম দামে সম্পত্তি বিক্রিতে রাজি না হলে শান্তনু সিনহা বিশ্বাসের নির্দেশে নিকটবর্তী থানায় দায়ের হত মিথ্যা মামলা। তারপর চলত হুমকি।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন