Salt Lake: দোতলার বাথরুমে চাপ চাপ রক্ত, বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার সল্টলেকে

Salt Lake: গত পরশু দিন থেকে ৬৫ বছরের বৃদ্ধ অবসরপ্রাপ্ত বৃদ্ধকে দেখা যায়নি, না দেখতে পাওয়ায় এক প্রতিবেশী তাঁকে সকালে ফোন করলে ফোনের রিং বেজে যায়। সন্দেহ হলে দক্ষিণ বিধান নগর থানায় খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে মাথা ফাটা রক্তাক্ত পচা গলা দেহ উদ্ধার করে আর জি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Salt Lake: দোতলার বাথরুমে চাপ চাপ রক্ত, বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার সল্টলেকে
সল্টলেকে দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 12, 2026 | 12:51 PM

কলকাতা: দোতলার বাথরুম থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সল্টলেকের জিডি ৯১ নম্বর বাড়ির দোতালার বাথরুম থেকে ৬৫ বছরের বৃদ্ধের মাথা ফাটা পচা গলা অবস্থায় উদ্ধার করল দক্ষিণ বিধান নগর থানার পুলিশ। দেহটিকে ময়না তদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র মারফত খবর, গত পরশু দিন থেকে ৬৫ বছরের বৃদ্ধ অবসরপ্রাপ্ত বৃদ্ধকে দেখা যায়নি, না দেখতে পাওয়ায় এক প্রতিবেশী তাঁকে সকালে ফোন করলে ফোনের রিং বেজে যায়। সন্দেহ হলে দক্ষিণ বিধান নগর থানায় খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে মাথা ফাটা রক্তাক্ত পচা গলা দেহ উদ্ধার করে আর জি কর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ তাপস রায়। মেয়ের বিয়ের পর থেকেই প্রথমে বেঙ্গালুরুতে থাকতেন পরে  দিল্লিতে। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে এই বাড়িতে একাই থাকতেন। মাঝেমধ্যে অন্যত্র গেলে প্রতিবেশীদের বলে যেতেন। প্রতিবেশী বৃদ্ধা মহিলা বলেন, “উনি তো বাইরে গেলে জানিয়ে যেতেন। গত পরশুদিনের পর থেকে আর দেখা যায়নি এবং ওনার সঙ্গে কথা হয়নি। সকালবেলা প্রতিবেশীরা ফোন করলে রিং হয়ে যাচ্ছে দেখে সন্দেহ হয়। তখনই দক্ষিণ বিধান নগর থানায় খবর দেয়। পুলিশ গিয়ে বাথরুমের ভেতর থেকে উপুড় হয়ে পড়ে থাকা দেহটিকে উদ্ধার করে।”

তবে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, বাথরুমে গিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে যায় বৃদ্ধের। অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু বলে জানা যাচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।