AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: বীরভূম, পূর্ব মেদিনীপুর-সহ ৪ জেলায় নতুন জেলাশাসক আনল নির্বাচন কমিশন, কারা পেলেন নতুন দায়িত্ব

Lok Sabha Election: গতকালই এ রাজ্যের চার জেলাশাসককে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন। এবার বাংলার ওই চার জেলার নতুন জেলাশাসকদের নাম জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামের নতুন জেলাশাসকের নামে অনুমোদন দেওয়া হয়েছে। কাদের কাদের এই চার জেলার জন্য বেছে নিল নির্বাচন কমিশন?

Election Commission: বীরভূম, পূর্ব মেদিনীপুর-সহ ৪ জেলায় নতুন জেলাশাসক আনল নির্বাচন কমিশন, কারা পেলেন নতুন দায়িত্ব
জাতীয় নির্বাচন কমিশনImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: Mar 22, 2024 | 9:39 PM
Share

কলকাতা: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। ভোটের আগে অফিসার, আমলা, পুলিশ বদলির নির্দেশের বিশেষ ক্ষমতা এখন নির্বাচন কমিশনের হাতে। গতকালই এ রাজ্যের চার জেলাশাসককে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন। এবার বাংলার ওই চার জেলার নতুন জেলাশাসকদের নাম জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামের নতুন জেলাশাসকের নামে অনুমোদন দেওয়া হয়েছে। কাদের কাদের এই চার জেলার জন্য বেছে নিল নির্বাচন কমিশন?

পূর্ব মেদিনীপুরে নতুন জেলাশাসক হিসেবে ২০১০ সালের ব্যাচের আইএএস জয়শী দাসগুপ্তর নামে অনুমোদন দেওয়া হয়েছে কমিশনের তরফে। বীরভূমের জেলাশাসক পদের জন্য কমিশন সবুজ সংকেত দিয়েছে শশাঙ্ক শেঠির নামে। ইনিও ২০১০ সালের ব্যাচের আইএএস। পূর্ব বর্ধমানের নতুন জেলাশাসক করা হচ্ছে ২০১১ সালের ব্যাচের রাধিকা আইয়ারকে এবং ঝাড়গ্রামের নতুন জেলাশাসক করা হয়েছে ২০০৭ সালের ব্যাচে মৌমিতা গোদারা বসুকে। আগামিকাল অর্থাৎ, শনিবার সকাল ১০টার মধ্যে তাঁদের নতুন দায়িত্বে কাজে যোগ দিতে হবে।

উল্লেখ্য, গতকালই এই চার জেলার জেলাশাসকদের দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এবার তাঁদের জায়গায় নতুন চার জেলাশাসককে দায়িত্বে আনল কমিশন। এর আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর রাজ্য পুলিশের ডিজি পদেও দু’বার বদল হয়ে গিয়েছে। রাজ্য পুলিশের শীর্ষ পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে প্রথমে বিবেক সহায়, তারপর ২৪ ঘণ্টার মধ্যেই ফের বদলে সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের ডিজি করেছে নির্বাচন কমিশন।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ